Sunday, June 7, 2026

SRK: ‘রণলিয়া’র রিসেপশনে ছদ্মবেশে এলেন কিং খান!

Date:

Share post:

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে (Wedding)ঘিরে একেরপর এক চমক। শুরু থেকেই রণবীর আর আলিয়ার বিয়ে ঘিরে তৈরি হচ্ছিল ধোঁয়াশা। অবশেষে চৈত্রের শেষ দিনে ঋষি পুত্রের (Ranbir Kapoor)সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভট্ট পরিবারের কনিষ্ঠা কন্যা(Alia Bhatt)। ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে হলেও রিসেপশন ছিল তারকাখচিত। আর সেখানেই ছদ্মবেশে হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান(Shahrukh Khan)।

১৪ এপ্রিল ছাদনা তলায় চার হাত এক হয়েছে। এবার আগ্রহ ছিল সেলিব্রেশন নিয়ে। বিয়েতে সেভাবে বাইরের কাউকে নিমন্ত্রণ করা না হলেও, আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ের রিলেপশনে বসেছিল চাঁদের হাট। বন্ধু-পরিবার ও বলিউডের তারকাদের উপস্থিতিতে ঝকঝকে সন্ধ্যা কাটালেন নব দম্পতি। বিয়ের থিম ছিল প্যাস্টেল রং কিন্তু রিসেপশনে কালো রং এর পোশাকের আভিজাত্য ধরা পড়ল।অনুষ্ঠানে হাজির ছিলেন সোনি রাজদান( soni Rajdan), শাহিন ভাট, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, করিশ্মা কাপুরসহ অন্যান্যরা।পাশাপাশি শ্বেতা বচ্চন, অর্জুন কাপুর(Arjun Kapoor), মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরদের মতো বলি তারকারা হাজির হয়েছিলেন এদিনের উৎসবে। তবে চমক এন্ট্রি বাজিগরের।

সবাইকে অবাক করে রিসেপশন পার্টিতে শাহরুখ খান প্রায় অদৃশ্য অবস্থায় এন্ট্রি নেন । একদম কালো একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল সিট। ফলে চোখেই পড়েনি বাদশাকে। মনে করা হচ্ছে, তাঁর পরবর্তী ছবি ‘পাঠান ‘-এর লুক যাতে প্রকাশ্যে না আসে তাই এমন কাজ করলেন শাহরুখের। কালো পোশাকে পার্টিতে হাজির ছিলেন শাহরুখ-পত্নী গৌরী খানও। সূত্রের খবর আলিয়া তাঁর রিসেপশনে ডিয়ার ডক্টর জাহাঙ্গীর খানকে পেয়ে বেজায় খুশি হয়েছেন।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...