Friday, May 15, 2026

অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা, মোদির ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন স্বামী

Date:

Share post:

খাতায় কলমে বিজেপি সাংসদ(BJP MP) হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দ্বিতীয়বার ভাবেন না সুব্রহ্মণ্যম স্বামী(subramanian swami)। খোদ প্রধানমন্ত্রী নরেদ্র মোদির(Narendra modi) কড়া সমালোচক হিসাবেও পরিচিত তিনি। এহেন সুব্রহ্মণ্যম ফের একবার তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রীর। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গত ৮ বছরে দেশের অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে মোদি সরকার।

মঙ্গলবার রীতিমতো আক্রমণাত্মক সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে টুইটারে সুব্রহ্মণ্যম লেখেন, “গত ৮ বছরে আমরা দেখেছি মোদি আর্থিক উন্নতির লক্ষ্যপূরণ করতে পারেননি। বরং ২০১৬ সাল থেকে বৃদ্ধির হার কমতে শুরু করেছে। জাতীয় নিরাপত্তাও ব্যাপক ভাবে বিঘ্নিত হয়েছে। মোদি চিন সম্পর্কেও অজ্ঞ। সামলে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু কীভাবে, সেটা কি উনি জানেন?” নিজ দলের সাংসদের এহেন আক্রমণের মুখে পড়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি। অবশ্য মোদিকে তোপ দেগে সুব্রহ্মণ্যমের এহেন আক্রমণ এই প্রথমবার নয়, অর্থনীতি থেকে মোদির বিদেশনীতি এমনকি করোনা পরিস্থিতিতেও মোদি সরকারের জন বিরোধী নীতির তীব্র সমালোচনা করে গিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।




Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...