Thursday, June 4, 2026

ফলতায় সস্ত্রীক আক্রান্ত ইঞ্জিনিয়ার, অভিযুক্ত নেতার জামিন মঞ্জুর আদালতে

Date:

Share post:

জমিতে মাটি ফেলা নিয়ে তোলা চাওয়ার অভিযোগ ওঠে ফলতায় (Phalta)। দিতে অস্বীকার করায় ইঞ্জিনিয়ার কুন্তল মজুমদারকে (Kuntal Majumder) বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী জুলি মজুমদার হালদারও। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিকের (Sanatan Majumder) বিরুদ্ধে। সেই আক্রমণের ভিডিও ভাইরাল হয়। এর জেরে মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করেন সনাতন প্রামাণিক। তাঁকে জামিন দেয় ডায়মন্ড হারবার আদালত।

অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করতে চেয়ে আবেদন জানায় পুলিশ। যোগ করতে চাওয়া হয় জামিন অযোগ্য ধারা। কিন্তু সেই আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করে আদালত। তাঁর বিরুদ্ধে ওঠে অভিযোগ অস্বীকার করেছেন সনাতন প্রামাণিক।

আরও পড়ুন- অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা, মোদির ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন স্বামী

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...