Saturday, March 14, 2026

ATK Mohunbagan: আবাহনীর বিরুদ্ধে দুরন্ত জয় এটিকে মোহনবাগানের, বাগানের হয়ে হ‍্যাটট্রিক উইলিয়ামসের

Date:

Share post:

এএফসি কাপের (AFC Cup) দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। মঙ্গলবার তারা সহজেই ৩-১ গোলে হারাল ঢাকা আবাহনীকে (Dhaka Abohani)। বাগানের হয়ে হ্যাটট্রিক উইলিয়ামসের। এই জয়ের ফলে এএফসি কাপের মূলপর্বে চলে গেল বাগান ব্রিগেড।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে সবুজ-মেরুন শিবির। শুরুতেই দলকে গোল করে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। ছয় মিনিটে প্রথম গোল করেন ডেভিড। বাঁদিক থেকে উঠে এসে জনি কাউকোকে ফাঁকায় থ্রু বল দেন লিস্টন কোলাসো। তাঁর ক্রস না ধরেই ভলি মেরে গোলে বল পাঠিয়ে দেন উইলিয়ামস।

এক গোল খাওয়ার পর ২৫ মিনিটেই চোট পেয়ে উঠে যান ঢাকা আবাহনীর অধিনায়ক নাওয়াজ জীবন। ৩০ মিনিটে ডানদিক থেকে প্রবীর দাসের ক্রস থেকে দ্বিতীয় গোল দেন ডেভিড উইলিয়ামস। ৬১ মিনিটে বক্সের মাথা থেকে দারুণ শটে গোল করে ব্যবধান কমান ড্যানিয়েল কলিনড্রেস। ম‍্যাচের ৮৫ মিনিটে হ্যাটট্রিক করে যান ডেভিড উইলিয়ামস। দুই গোলে পিছিয়ে যাওয়ার পরেই অনেকটা উপরে উঠে এসে দলের আক্রমণ ভাগকে সাহায্য করতে উঠে আসেন আবাহনীর ফুটবলাররা। ফলে বারবার ডিফেন্সের সামনে ফাঁকা জায়গা তৈরি হয়। সেই জায়গাকে ব্যবহার করার চেষ্টা করতে থাকেন মনবীর সিং, লিস্টন কোলাসোরা। তবে গোল সংখ্যা বাড়াতে পারেননি।

তবে শুধু তিন গোল নয়, বহু সুযোগ নষ্ট করেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। নয়ত আরও বেশি ব্যবধানে জিততে পারত তারা।

আরও পড়ুন:Sunil Gavaskar: কার্তিকের খেলায় মুগ্ধ গাভাস্কর, বললেন, টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেললে অবাক হবো না

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...