Thursday, May 14, 2026

সদ্য ১৯-এ পা দিয়েই কলকাতা সেরা সৌমাল্য

Date:

Share post:

মায়ের হাত ধরেই শুরু পথচলা। ছোটবেলা থেকেই নানারকম ডিবেটে অংশ নিতে উৎসাহ জাগিয়েছিল মা।থিয়েটার, সাঁতার, ডিবেট ,পাবলিক স্পিকিং ফোরামে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গেই সমান গুরুত্ব দিয়ে চলছিল পড়াশুনোও। স্কুলের মার্কশিটে প্রথম সারির ছাত্রদের তালিকাতেই সবসময় নাম থাকত সৌমাল্যর। এইসবের মধ্যেই গ্ল্যামার ওর্য়াল্ডের সঙ্গে যোগাযোগ। ভালোলাগা থেকেই মডেলিং জগতে পা। আর তারপর ধীরে ধীরে উন্নতির শিখরে উঠে জিতে নিল মিস্টার কলকাতার খেতাব।



আরও পড়ুন: WHO প্রধানের নতুন নাম দিলেন মোদি, টেড্রোস হলেন ‘তুলসীভাই’


মাত্র ১৯ বছর বয়স সৌমাল্যর। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। নববর্ষের আগে হঠাৎই মাসি মিস্টার কলকাতাতে অডিশনের ফর্ম এনেছিল। কিন্তু ফর্ম জমা দিলেও তখনও বিশ্বাস হয়নি মিস্টার কলকাতার খেতাব পাবে  সৌমাল্য। ১ হাজার ফর্মের মধ্যে ২০ জনের সিলেকশনে তাঁর নাম উঠে আসে। তারপর আরও তিন রাউন্ড। সেখানেও ভালোভাবে উত্তীর্ণ হয় সৌমাল্য। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। যেখানে ৫ জনের মধ্যে বাছাই করে নেওয়া হয় সৌমাল্য বিশ্বাসকে। বিভিন্ন ডিবেটে অংশ নিলেও মডেলিং জগতে সেভাবে কোনও অভিজ্ঞতা না থাকায় সৌমাল্যকে মোস্ট ট্যালেন্টেড মিস্টার কলকাতার খেতাব দেওয়া হয়। যা তাঁর জীবনে এক অন্যতম সাফল্য এনে দিয়েছে।




বছর ১৯-এর সৌমাল্য এখন কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে। কিন্তু মিস্টার কলকাতা খেতাব জয়ের পর তাঁর জীবন খানিকটা হলেও পাল্টেছে। এখন বিশ্ববাংলা সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমাল্য জানান, ‘A rolling stone gathers no moss’। জীবনে যখন আচমকাই এতটা সাফল্য এসেছে, তখন তাকে কাজে লাগাতে চায় সৌমাল্য। তাই এখন পড়াশুনোর পাশাপাশি মডেলিং ও বিনোদন জগতেও সাফল্য পেতে চায় সে। সফলতার শিখরে এখনও পৌঁছনো বাকি। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে আগ্রহী সে। প্রথমে যদি তা না আসে, তাতে কুছ পরোয়া নেহি। সৌমাল্যর কথায়, ‘আমরা কখনও হারি না। বরং প্রতিটা পদক্ষেপ মানুষকে নতুন শিক্ষা দেয়।’

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...