Thursday, March 19, 2026

কৈলাস-অমিতাভর অপসারণ চেয়ে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ কর্মীদের

Date:

Share post:

মর্যাদা দেওয়া হচ্ছে না পুরনো কর্মীদের। অন্যদল থেকে আসা নেতা ও তাদের পছন্দের ব্যক্তিদের দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদ। পার্টির দুরবস্থার জন্য যারা দায়ী তারাই ভোগ করছে ক্ষমতা। রীতিমতো পরিকল্পনা করে দলকে ডোবানো হয়েছে বিধানসভা নির্বাচনে(Assembly Election)। এমন একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্য বিজেপির(BJP) সদর দফতরের সামনে বিক্ষোভ দেখালেন আদি বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে সরাতে হবে দলকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijaybargi), অমিতাভ চক্রবর্তী(Amitabha Chakrabarty) ও তাঁদের সহযোগীদের।

রাজ্য বিজেপিতে বর্তমানে মুষলপর্ব চলছে। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে ইস্তফা দিচ্ছেন পুরনো নেতা কর্মীরা। এই পরিস্থিতিতেই দলে তৎকাল বিজেপির ব্যর্থতা অথচ আধিপত্যের বিরুদ্ধে সরব হয়ে এদিন বিজেপি সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অমিতাভ চক্রবর্তী ও কৈলাস বিজয়বর্গীয়র অপসারনের দাবিতে সরব হয়ে তাঁদের অভিযোগ, ২০২১ সালের নির্বাচনে নিশ্চিত জয় হাতছাড়া থেকে ২০২২ এ তৃতীয় স্থানে জামানত জব্দের জন্য দায়ি এই নেতারা। অপরিণত, অনভিজ্ঞদের পদে বসিয়ে রাজ্য, জেলা ও মণ্ডলের সংগঠনকে ধ্বংস করতে পিকে-মুকুলের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকা অমিতাভ চক্রবর্তী ও কৈলাস বিজয়বর্গীয় ও তাঁদের সহযগীদের অবিলম্বে সরাতে হবে।




Related articles

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...