Tuesday, April 28, 2026

লোকাল বাসেও স্মার্ট কার্ড, দেশে এই প্রথম ডিজিটাল বাস পরিষেবা মুম্বইয়ে

Date:

Share post:

ভারতে এই প্রথম ডিজিটাল বাস পরিষেবা শুরু হল মুম্বইয়ে (Mumbai)। স্মার্ট কার্ড (Smart Card) ছাড়া ফোনে ‘চলো’ অ্যাপের সাহায্যে যাত্রীরা এই সুবিধা পাবেন। মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী আদিত্য ঠাকরে (Minister Aditya Thackeray) বাসের ক্ষেত্রে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেন।

বুধবার গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী এই পরিষেবার উদ্বোধন করেন। দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) গেটওয়ে অব ইন্ডিয়া থেকে চার্চ গেট পর্যন্ত ১০ থেকে ২০টি বাসে এই ডিজিটাল পরিষেবা মিলবে। যে বাসগুলি এই পরিষেবা প্রদান করবে, সেই বাসগুলির সামনে ‘ডিজিটাল বাস’ লেখা থাকবে। বাসে ওঠার সময় গেটে একটি ডিজিটাল মেশিন লাগানো থাকবে। সেটির সামনে যাত্রীর মোবাইল ফোন অথবা স্মার্ট কার্ডটি (Smart Card) ধরলে একটি সবুজ টিক চিহ্ন মেশিন স্ক্রিনে দেখা যাবে।

আরও পড়ুন: ৪ ধর্ষণ-মামলার পরে কি গাংনাপুরকাণ্ডেও নজরদারিতে দময়ন্তী? আগামিকাল সিদ্ধান্ত হাইকোর্ট

যাত্রী গন্তব্যস্থলে পৌঁছলে ফের মেশিনের সামনে ফোন অথবা স্মার্ট কার্ডটি ধরে রাখতে হবে। ফলে কার্ড থেকে একাই টাকা কেটে যাবে। ‘ট্যাপ ইন ট্যাপ আউট’ বৈশিষ্ট্যের মাধ্যমে এই পরিষেবা কার্যকরী হবে। তবে পশ্চিমবঙ্গ পরিবহন দফতর এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।



Related articles

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...

“ধর্মীয় পরিচয় জানতে চেয়ে” হামলা! মহারাষ্ট্রে ধৃতের সঙ্গে ISIS যোগের অভিযোগ

মহারাষ্ট্রের (Maharashtra  incident) মিরা রোডে পহেলগামের ধাঁচে এক নৃশংস হামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মীয় পরিচয় জানতে...

বাংলায় এসে হুমকি-সংস্কৃতির চালু গেরুয়া শিবিরের! মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট বিজেপি মুখপাত্রের, তীব্র প্রতিবাদ তৃণমূলের

ভোটের আগে বাংলায় এসে হুমকি সংস্কৃতির চালু করছেন যোগীরাজ্যের পুলিশ। তাঁর ভিডিও পোস্ট করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে...