Monday, May 11, 2026

১০ বছরের শাস্তিযোগ্য অপরাধের মামলা চলল ৩৪ বছর

Date:

Share post:

বছরের পর বছর শুধু অপেক্ষায় কেটে গেল। একের পর এক তারিখ এল গেল কিন্তু বিচার শেষ হল না। দোষী শাস্তি পেলে তাঁর বা তাঁদের ১০ বছরের কারাবাস বা জরিমানা হতে পারত। অথচ মামলার জেরে বন্দি দশায় কেটে গেল প্রায় তিন যুগের কাছাকাছি সময়। তাই বাধ্য হয়েই আর সাজা ঘোষণা করতে পারল না মহামান্য আদালত(High Court)। জেল বন্দি যে তাঁরা প্রায় ৩৪ বছর !

যাঁদের কথা হচ্ছে তাঁরা সবাই মালদহের (Malda) বাসিন্দা। গৌর মন্দল,সুবোধ চন্দ্র রায়-সহ পাঁচ জন অভিযুক্তকে নিয়েই এত আলোচনা। সূত্রের খবর মালদহের ইংরেজবাজার এলাকার বাসিন্দা রঘুনাথ মণ্ডল তাঁর আমবাগান খগেন মণ্ডলের কাছ থেকে বন্ধক রেখেছিলেন। ১৯৮৮ সালের মার্চ মাসে তিনি বাগান ছাড়াতে গেছিলেন, তখন খগেন মণ্ডলের সাথে বচসা হয়, ঘটনা গড়ায় হাতাহাতি পর্যন্ত । এরপর রঘুনাথকে আটকে রাখা হয় এবং ধারালো অস্ত্র নিয়ে কোপানো হয় , ফলে তাঁর মৃত্যু হয় বলেই সূত্রের খবর। সেই ঘটনায় গৌড় মণ্ডল, সুবোধ চন্দ্র রায়, সুকেশ মণ্ডল, সুনীল রায় ও ফেকান মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় নিম্ন আদালতে ১৩ জন সাক্ষী পেশ করে পুলিশ। এরপর বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে অভিযুক্তদের ৫ বছরের কারাবাস ও ৫ হাজার টাকা করে জরিমানা হয়। এরপর ২০০৫ সালে ওই ৫ জন কলকাতা হাইকোর্টে আবেদন করেন এবং জামিন পান।

এই মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানিয়েছেন, এতদিন ধরে মামলা লড়ার কষ্ট আর মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে অভিযুক্তদের, সেটা সাজার থেকে কিছু কম নয়। বিচারপতি আরও জানান যে এই মামলায় পুলিশ যে সাক্ষ্য প্রমান পেশ করেছে তা দোষীদের শাস্তি ঘোষণার জন্য যথোপযুক্ত। কিন্তু মামলার দীর্ঘসূত্রতার কথা মাথায় রেখে নতুন করে আর শাস্তি দেওয়া হল না। আগে তাঁরা যে কটা দিন জেল বন্দি ছিলেন তাই শাস্তি হিসেবে গণ্য হবে।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...