Wednesday, May 20, 2026

জোড়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২১ মে পর্যন্ত সময় চেয়ে সিবিআইকে চিঠি অনুব্রতর

Date:

Share post:

জোড়া মামলায় সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদের জন্য বার বার তলব করা হলেও অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার সিবিআইকে চিঠি লিখলেন অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেখা চিঠিতে অনুব্রত স্পষ্ট ভাবে জানিয়েছেন, ২১ মের আগে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে পারবেন না তিনি। তবে ২১ মের পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি।

ভোট-পরবর্তী সন্ত্রাস ও গরু পাচার মামলায় সিবিআইয়ের তরফে দফায় দফায় তলব করার পর সোমবার আইনজীবী মারফত সিবিআইকে চিঠি দেন অনুব্রত। চিঠিতে তিনি জানিয়েছেন, ২১ মের পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন তিনি। ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এই চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল।

আরও পড়ুন:KIFF: চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর, উদ্যোগকে কুর্ণিশ রাজ থেকে রঞ্জিতের

উল্লেখ্য, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গরু পাচার মামলায় গত শনিবার তাঁকে ষষ্ঠ বারের জন্য তলব করে সিবিআই। পাশাপাশি গত রবিবার ভোট-পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে ডাকা হয় তাঁকে। দুটি ক্ষেত্রেই অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি তিনি। এবার জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে চেয়ে শর্তসহ সিবিআইকে চিঠি দিলেন অনুব্রত মণ্ডল।




Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...