Saturday, June 27, 2026

ঠিক কত টাকা দাবি করেন সুপারস্টার গায়ক অরিজিৎ সিং? জানা গেল তাঁর থেকেই

Date:

Share post:

জানেন কি সেই অরিজিৎ সিং-এর (Arijit Singh) জীবনের একটা সময় কতটা কঠিন লড়াই ছিল। বহু গান তাঁর রেকর্ড হয়েছে কিন্তু মুক্তি পায়নি সেই সব গান। বার বার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন তিনি তা সত্তেও চেষ্টা করে গেছেন অনবরত। হাল ছাড়েননি কখনও।  সেই অরিজিৎ সিং এর গান এখন সিনেমার সেলিং পয়েন্ট। তাঁর গাওয়া প্রতিটা গান ঝড় তোলে দর্শক কুলে।তাঁর গানে ছবি হয়ে যায় সুপারহিট। সদ্য মুক্তিপ্রাপ্ত তাঁর ‘কেশরিয়ার’
টিজার সুপারহিট হয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এখন তিনি (Arijit Singh) তাঁর প্লেব্যাকের জন্য কত টাকা পারিশ্রমিক নেন, একটি গান গাইতে কত টাকাই বা দাবি করেন । সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে মুখ খোলেন অরিজিৎ সিং। তাঁর উত্তরে অবাক নেট মহল । তিনি বলেন, সিনেমায় প্লেব্যাকের জন্য তিনি কোনও টাকাই চার্জ করেন না। ছবির নির্মাতারা যা উপযুক্ত মনে করেন তাই দেন। আর তাঁর লাইভ কনসার্টের জন্য কত টাকা নেন তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন এই বিষয় একেবারেই অবগত নন। পুরো বিষয়টা তাঁর ম্যানেজার দেখে নেন।

আরও পড়ুন-কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত খুব সাধারন জীবনযাপন করেন গায়ক অরিজিৎ সিং তাই তাঁর চাহিদাও অনেকটাই কম। তাঁর এবং পরিবারের ছবি যতোবার ভাইরাল হয়েছে দেখেই বোঝা গেছে হাইপ পাওয়ার কোনও সদিচ্ছা তাঁর নেই। তিনি প্রচারবিমুখ। কিন্তু তাহলেও কি সুপারস্টার এই গায়ককে কেউ সাদামাটা পারিশ্রমিক দেবেন।আসলে তিনি জানেন তাঁর বাজারদরটা বলে দিতে হবেনা কোনও ছবি নির্মাতা বা কনসার্ট উদ্যোক্তাদের।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...