Saturday, May 16, 2026

বাবুলের শপথগ্রহণে ধনকড়ের নতুন শর্ত, রাজ্যপালের নিন্দায় সরব স্পিকার

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে বালিগঞ্জের নবনির্বাচিত।বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। সাংবিধানিক নিয়মানুসারে, শপথপাঠ সংক্রান্ত ফাইলে রাজ্যপালের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু জগদীপ ধনকড় বিধানসভার পাঠানো সেই ফাইলে সই করতে অস্বীকার করেন। এবং ফেরৎ পাঠিয়ে দেন ফাইল।

রাজ্যপালের এমন “অসংবিধানিক” আচরণের জন্য ফের ধনকড়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিধানসভার স্পিকার বিমাম বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের এমন ভূমিকার কড়া সমালোচনা করে স্পিকার বলেন, “বিধায়ককে শপথবাক্য পাঠ করানো রাজ্যপালের সাংবিধানিক দায়বদ্ধতা। তিনি নিজে করবেন, নয়ত কাউকে দায়িত্ব দেবেন। মানুষের ভোটে নির্বাচনে জিতে আসার পর দ্রুত শপথ পাঠ করানো উচিত নতুন বিধায়ককে। তা করা না গেলে বিধায়ক অনেক অধিকার থেকে সুযোগ হারাবেন এবং মানুষ এলাকার উন্নয়ত থেকে বঞ্চিত হবেন। এই শপথগ্রহণ কোনও শর্তাধীন হতে পারে না।”

বিধানসভা সূত্রে খবর, রাজ্যপাল বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সংক্রান্ত ফাইলে সই তো করেননি, বরং বিধানসভার সচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন তিনি। এতদিন বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তিনি করেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে, তবেই ফাইলে সই করবেন বলে শর্ত দিয়েছেন ধনকড়। ফলে বাবুলের শপথগ্রহণে বিলম্ব হচ্ছে।

 

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...