Tuesday, June 16, 2026

Tripura: মহিলাদের অত্যাচার বিজেপির গুণ্ডাবাহিনীর, মুখ্যমন্ত্রীর সামনেই সরব ছাত্রী

Date:

Share post:

বিজেপি শাসনে ত্রিপুরার(Tripura) মাটিতে আইনের শাসন নেই। রাজ্যের মহিলাদের উপরও নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে বিজেপির গুণ্ডারা। দলদাস হয়ে কাজ করে চলেছে পুলিশ(Police)। দোষীদের গ্রেফতার তো দূরের কথা তাদের সমর্থন যোগাচ্ছে প্রশাসন। এই অভিযোগ বারবার তোলা হয়েছে ত্রিপুরা বিরোধীদল তৃণমূলের তরফে। এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মুখোমুখি হয়ে সেই অভিযোগ তুললেন এক সাহসী ছাত্রী। ভরা সভায় এমন অভিযোগের মুখোমুখি হয়ে রীতিমতো অস্বস্তিতে পড়লেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব(Biplab Dev)। পাশাপাশি এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্যে অপশাসনের নগ্ন ছবিটা।

সম্প্রতি ত্রিপুরার মাতঙ্গিনী প্রীতিলতা ভবনে মহিলা কলেজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর এই সভাতেই ত্রিপুরা রাজ্যের ভয়াবহ অপশাসনের ছবি তুলে ধরলেন কলেজ ছাত্রী। প্রশ্ন তুললেন ত্রিপুরার নির্বাচনী সন্ত্রাস নিয়ে। ত্রিপুরার ইন্দ্রনগরীর বাসিন্দা বিদিশা নামে ওই ছাত্রী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন ২০২১ সালের নির্বাচনে দেখা গিয়েছে, “ইন্দ্রনগরে বিজেপির গুণ্ডারা মহিলাদের বাড়িতে প্রবেশ করে মারধোর করেছে। মহিলাদের উপর নিষ্ঠুর অত্যাচার করছে। শুধু ইন্দ্রনগর নয় এই ধরনের ঘটনা আরও বহু জায়গায় ঘটেছে। পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ স্পষ্টভাবে বলে দিয়েছে, এখন বিজেপি সরকার চলছে ফলে বিজেপির বিরুদ্ধে কোনও মামলা নেওয়া যাবে না। বিজেপি সরকার চলে গেলে তারপর মামলার ফাইল পুনরায় খোলা হবে। এখন থানায় এসে কোনও লাভ হবে না।” ত্রিপুরা রাজ্যের এহেন আতঙ্কের পরিবেশ তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে ওই ছাত্রী প্রশ্ন করেন, গোটা দেশজুড়ে মহিলাদের অগ্রগতির জন্য সরকার কাজ করছে সেখানে ত্রিপুরায় কেন এই ধরনের সন্ত্রাস। কবে রাজ্য এইসব থেকে মুক্তি পাবে? এই ধরনের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো হতভম্ব হয়ে যান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পড়েন অস্বস্তিতে।

আরও পড়ুন:সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩

এই ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল রাজ্য সভাপতি সুবল ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী তো আগেই বলেছেন এই রাজ্যে পুলিশ, বিচার বিভাগ সব আমার আয়ত্তে। খুব স্বাভাবিকভাবে এখানে পুলিশ প্রশাসন বিজেপির দলদাস। তবে আজ একজন ছাত্রী মুখ্যমন্ত্রীর সামনে যে অভিযোগ করলেন তাতে অপশাসনের নগ্ন ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এই সরকার কখনই ত্রিপুরায় সুশাসন দিতে পারবে না। এটা দুর্বৃত্তদের সরকার। এত কিছুর পরও কোনও বিজেপির গুন্ডাকে গ্রেফতার পর্যন্ত করেনি পুলিশ।




Related articles

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...