Tuesday, June 23, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • বাংলায় আর তাপপ্রবাহের রেশ নেই। শনিবার বৃষ্টিপাতের পর আগামী কয়েক দিন তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালি হাওয়া এবং উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা থাকায় সমুদ্র থেকে জলীয়বাষ্প ঢুকছে।যার জেরে ৪ মে থেকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ তৈরি হতে পারে নিম্নচাপ।
  • আজ, রবিবার ১ মে। বিশ্ব জুড়ে মে দিবস পালিত হচ্ছে। সেই উপলক্ষে শহিদ মিনারে শ্রমিক সমাবেশ রয়েছে।
  • দু’দিনের সফরে তিনি দিল্লি গিয়েছিলেন
    মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।
  • বগটুইকাণ্ডে মৃত্যু হল আরও ১ জনের। রবিবার সকালে রামপুরহাট হাসপাতালে মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক মহিলার। এই নিয়ে বগটুই কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।হাসপাতালে সিবিআই।
  • কাজে যোগ দেওয়ার প্রথম দিন যেগীরাজ্যের উন্নাওয়ের হাসপাতালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেন এক নার্স। মৃতার পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে।
  • কয়লা সঙ্কটের কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের ফলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা,রাজস্থান, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্য বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। এই রাজ্যগুলিতে টানা ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।




 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...