Friday, March 20, 2026

সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার যোগীরাজ্যের ৫ দুষ্কৃতী

Date:

Share post:

সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল ৫ দুষ্কৃতী। ধর্মতলা চত্বরে একটি হোটেলের সামনে থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার হয় তারা। পুলিশ সূত্রের খবর, উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয় দিয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রুজু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।




আরও পড়ুন:ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশবাসীকে টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

সোমবার রাতে কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখা অভিযান চালিয়ে এই চক্রের মূল অভিযুক্ত-সহ পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃতরা হল শিবম পাণ্ডে, রোহিত কুমার গুপ্তা, জিতেন্দ্র কুমার, অভিষেক কুমার গৌতম ও উমাকান্তি যাদব। দীর্ঘদিন ধরেই এরা চাকরীপ্রার্থীদের কাছে নিজেদের উচ্চপদস্থ ভারতীয় সেনাবাহিনীর পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র, সেনাবাহিনীতে যোগদানের ফর্ম পাওয়া গিয়েছে।অনেকদিন ধরেই এদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা -সহ কলকাতার একাধিক এলাকা থকে গ্রেফতার করা হয় এই প্রতারকদের।

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...