Friday, June 5, 2026

কাঁসর-ঘণ্টা বাজিয়ে কালীঘাটে বগলা মায়ের মন্দিরে পুজোয় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর, সঙ্গে গায়িকা ইমন

Date:

Share post:

মকর সংক্রান্তিতে কালীঘাট সেতুর কাছে বগলা মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। রীতিমতো কাঁসর-ঘণ্টা বাজিয়ে মন্দির পুজোয় অংশ নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কালীঘাটে বগলামায়ের মন্দির নির্মাণের। সেই মতো এই মন্দির গড়ে তোলায় উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, মকর সংক্রান্তিতে কালীঘাটে (Kalighat) বগলা মায়ের ওই মন্দিরের যান মমতা। সঙ্গে ছিলেন লতা বন্দ্যোপাধ্যায় ও ইমন। পুজোর সময়ে মন্দির প্রাঙ্গণে কিছু সময় বসেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পুজো চলাকালীন কাঁসর-ঘণ্টা বাজান তিনি। নিজের বাড়ির কালীপুজোতেও (KaliPuja) তাঁকে কাঁসর-ঘণ্টা বাজাতে দেখা যায়। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে তিনি বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

পরে সেই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,
“সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ কালীঘাটের বগলা মায়ের মন্দিরে উপস্থিত হয়ে মায়ের পুজোয় অংশগ্রহণ করলাম। রাজ্যবাসীর দীর্ঘায়ু কামনা করে মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রার্থনা জানালাম। মায়ের আশীর্বচনে সকলের জীবনে সুখ-শান্তি, সৌহার্দ্য বর্ষিত হোক। এই পবিত্র ভূমির সকল বিদ্বেষ, অশুভ শক্তির বিনাশ হোক।
মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস রক্ষা করা জীবনের মূল ধর্ম। মানুষের জীবনের দুঃখ-কষ্ট মুছে দিতে মা যেন আমাদের আশীর্বাদ করেন। সর্বধর্ম সমন্বয়ের বাংলায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের শুভক্ষণের কয়েকটি স্মৃতিময় মুহূর্ত।“ 

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে নিউ টাউনে ‘দুর্গা অঙ্গনে’র শিলান্যাস করেছেন মমতা। আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে তিনি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন বলে সূত্রে খবর। 

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...