Thursday, May 14, 2026

কাঞ্চনজঙ্ঘা অভিযানে মৃত্যু ভারতীয় অভিযাত্রীর

Date:

Share post:

নেপালের কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) আরোহণ করতে গিয়ে মৃত্যু হল ভারতীয়ের। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার। নারায়ণ আইয়ার (Indian Climber Narayan Iyer) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৮ হাজার ২০০ মিটারে।

মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা ছিলেন নারায়ণ আইয়ার। বয়স ছিল ৫২ বছর। কাঠমাণ্ডুর পর্বতারোহণ আয়োজক সংস্থা ‘পায়োনিয়ার অ্যাডভেঞ্চার’-এর তরফে নিভেশ কারকি বলেন, দলের সদস্যদের তুলনায় নারায়ণ (Indian Climber Narayan Iyer) একটু ধীর ছিলেন। তাই সামিট অ্যাটেম্পটের সময়ে তিনি বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তাঁর সঙ্গে দু’জন শেরপা ছিলেন। কিন্তু একসময় তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। তারপরই তিনি মারা যান। নায়ায়ণে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পর্বতারোহণ আয়োজক সংস্থার পক্ষ থেকে তাঁর দেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

জানা গিয়েছে, নেপাল সরকার এবার ৬৮ জন পর্বতারোহীকে অনুমোদন দিয়েছে কাঞ্চনজঙ্ঘা আরোহণে। তাঁদের মধ্যে বেশিরভাগই বৃহস্পতিবার সামিট করেছেন। কাঞ্চনজঙ্ঘার সামিট মার্চ পর্বতারোহণের জগতে কঠিন ও দীর্ঘ পথ বলা হয়। অভিজ্ঞ পর্বতারোহীদের মতে, শেষ অবধি শক্তি ধরে রাখা খুব কঠিন এবং অক্সিজেনের সমস্যাও হয়। কারণ যতটা অক্সিজেনের প্রয়োজন তার চেয়ে কখনও দু’টি বা একটি সিলিন্ডার বেশিও দরকার হয় পর্বতারোহীদের।

নেপাল হিমালয়ের শৃঙ্গগুলিতে আরোহণ মরসুমে এই বছরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এপ্রিল মাসে ধৌলাগিরি শৃঙ্গ আরোহণ করে নামার সময়ে মৃত্যু হয়েছিল এক গ্রীক আরোহীর। এভারেস্ট অভিযানেও মারা গিয়েছিলেন এক নেপালী অভিযাত্রী। এবার কাঞ্চনজঙ্ঘা আরোহণের সময় প্রাণ গেল ভারতীয়র (Indian Climber Narayan Iyer)।

আরও পড়ুন- বাম আমালের তুলনায় কারিগরি শিক্ষায় ৪ গুণ এগিয়েছে বাংলা, জব ফেয়ারে বিপুল কর্মসংস্থান: হুমায়ুন

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...