Thursday, May 14, 2026

প্রত্যাখ্যাত হয়ে তরুণীর বাড়িতে আগুন ‘প্রেমিকের’, ঝলসে মৃত ৭

Date:

Share post:

একই কমপ্লেক্সে (Complex) থাকা প্রতিবেশী তরুণীর প্রতি আকৃষ্ট হয়ে বিয়ের প্রস্তাব( Marriage Proposal) দিয়েছিলেন প্রেমিক(Lover) শুভম। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেন তরুণী। অন্যত্র বিয়ে কথাবার্তা চলছিল তরুণীর। সেই আক্রোশের বশে তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা করেন যুবক। বাড়িতে আগুন লাগিয়ে দেন। ঘটনায় তরুণী বেঁচে গেলেও, ঝলসে মৃত্যু হয়েছে ওই কমপ্লেক্সের সাত জনের। অভিযুক্ত সঞ্জয় দীক্ষিত ওরফে শুভমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মধ্যপ্রদেশের (Madhyapradesh) ইন্দোরে বিজয়নগরে। সূত্রে খবর, বিজয়নগরের(Vijaynagar)  ওই কমপ্লেক্সে ভাড়া থাকতেন শুভম। ওই সময় প্রতিবেশী এক তরুণীর প্রেমে পড়ে যান। তাঁকে বিয়ে করার প্রস্তাবও দেন। কিন্তু তরুণী তা প্রত্যাখ্যান করেন। শুভম যখন জানতে পারেন যে তরুণীর অন্যত্র বিয়ে হচ্ছে সেই মূহুর্তেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। সেই রাগের বশেই কমপ্লেক্সের গ্যারাজে রাখা তরুণীর স্কুটারে আগুন লাগিয়ে দেন শুভম। তখন সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন।

স্কুটারের লাগা আগুন ধীরে ধীরে কমপ্লেক্সের ভিতর ছড়িয়ে পড়ে। বিষয়টা বোঝার সঙ্গে সঙ্গে প্রাণে বাঁচতে কয়েকজন ব্যালকনি থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচলেও সাত জনের ঝলসে মৃত্যু হয়। শুভমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...