Sunday, May 31, 2026

নেপালে ভোট, তিন দিন বন্ধ সীমান্ত, ক্ষতির আশঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা

Date:

Share post:

আগামী ১৩ মে নেপালে পুরভোট। তাই বুধবার থেকে তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হল ভারত-নেপাল সীমান্ত। এই তিন দিন পর্যটকদের আসা যাওয়া তো বন্ধ থাকবেই। সেই সঙ্গে সীমান্ত এলাকায় সবরকম বেচাকেনাও বন্ধ থাকবে। ফলে ক্ষতির আশঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা।
শিলিগুড়ি হয়ে ভারত থেকে নেপালে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত পানিট্যাঙ্কি। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালের ব্যবসা-বাণিজ্যের লেনদেন এই সীমান্ত দিয়েই হয়।
পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, পানিট্যাঙ্কিতে নথিভুক্ত ১২১০ জন ব্যবসায়ী আছেন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা প্রায় ২০০। এই সীমান্ত দিয়েই ভারত -নেপাল দু দেশের মধ্যে প্রতিদিন কয়েকশো পণ্যবোঝাই গাড়ি চলাচল করে। নেপালের বাসিন্দারাই মূলত এখান থেকে কেনাকাটা করতে আসেন। ব্যবসায়ীদের দাবি, স্বাভাবিক সময়ে নেপালের সঙ্গে দৈনিক প্রায় পাঁচ কোটি টাকার ব্যবসা হয়। কিন্তু এই তিন দিন বন্ধ থাকার জন্য বহু কোটি টাকার ক্ষতি হবে বলে ব্যবসায়ী মহল সূত্রে জানানো হয়েছে।

Related articles

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...