Sunday, June 21, 2026

‘অশনি’ বিদায়ের আগেই ফের এক সামূদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস

Date:

Share post:

অশনির রেশ কাটতে না কাটতেই ফের এক সামূদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল মৌসম ভবন। দক্ষিণ ভারত মহাসাগরে ধীরে ধীরে বেড়ে উঠছে এই সামুদ্রিক ঘূর্ণিঝড়। নাম ‘করিম’ । আবহাওয়াবিদরা জানিয়েছেন সাইক্লোন করিম ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতের মৌসম ভবন তাকে হারিকেন ২ ক্যাটাগরির ঝড় হিসেবে চিহ্নিত করেছে। এই সাইক্লোনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১২ কিলোমিটার। যদিও করিম জন্ম নিয়েছে সে খবর নিশ্চিত। কিন্তু কোনদিকে তার অভিমুখ, কবে সে পূর্ণতা পাবে
এসব এখনো জানা যায়নি।

যদিও পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি আগেই জানিয়েছিল যে একা অশনি নয়, ওই বৃত্তেই তৈরি হচ্ছে আরো একটি সামুদ্রিক ঝড়। অর্থাৎ  যমজ ঘূর্ণিঝড়। ওয়েস্টার্ন উইন্ড বার্স্ট বা পশ্চিমা বায়ুর বিস্ফোরণ এই দুটি সামুদ্রিক  ঝড় তৈরির জন্য দায়ী। এখন ভারত মহাসাগরে পশ্চিমা বায়ুর প্রভাব এতটাই যে দুই গোলার্ধে একইসঙ্গে দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।  এখন অশনির শক্তি বেশি নাকি করিমের,  তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...