Friday, June 5, 2026

বিজেপির কোন্দল মেটাতে বঙ্গে আসবেন নাড্ডা! চূড়ান্ত হয়নি সফরসূচি

Date:

Share post:

এ মাসে না হলেও রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে জুনে বঙ্গ সফরে আসতে পারেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। বিজেপি সূত্রের খবর, এই মাসের শেষেই আসার কথা ছিল নাড্ডার। কিন্তু তা নিয়ে শেষ পর্যন্ত জটিলতা দেখা দিয়েছে। ফলে আগামী মাসে তিনি আসতে পারেন বলেই খবর। নাড্ডার সময়মতো কার্যকারিণী বৈঠকের দিন স্থির করবে বিজেপি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অবশ্য এখনও সময় দেননি। সেই কারণেই বঙ্গ সফরের তারিখ চূড়ান্ত হয়নি। গত সপ্তাহেই দু’দিনের সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংগঠনিক বৈঠকে বেশি সময় দিতে দেননি তিনি। তার সফরের আগে রাজ্য বিজেপি যতই একতার ছবি তুলে ধরতে চাক, দলীয় কোন্দলে লাগাম টানা যায়নি। রাজ্য বিজেপির বৈঠকে সেই গোষ্ঠীদ্বন্দ্বেই রাশ টানতে চান নাড্ডা। সূত্রের খবর, দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে নাড্ডাকে আসার অনুরোধ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এর আগেও রাজ্য বিজেপির জন্য অভিভাবক চেয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসে দলীয় কোন্দল মেটাতে চাইছেন তিনি- ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে মুক্তাঙ্গণ শিল্প প্রদর্শনী DYFI-এর

 

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...