Friday, June 19, 2026

রাতের কলকাতার নিরাপত্তা বাড়াতে নয়া বিজ্ঞপ্তি লালবাজারের, অস্ত্র রাখতে পারবেন কারা?  

Date:

Share post:

দেশের মধ্যে নিরাপদ শহর কলকাতা। সেই সুনামে যেন দাগ না পড়ে, সেই জন্য সচেষ্ট পুলিশ-প্রশাসন। রাতের শহরের নিরাপত্তা বাড়াতে সতর্ক লালবাজার নয়া বিজ্ঞপ্তি জারি করল। এবার থেকে রাতে ডিউটির সময় ট্রাফিক সার্জেন্ট বা তার উপরের অফিসাররা সাইড আর্মস ও অ্যামিউনিশন সঙ্গে রাখতে পারবেন। বুধবার, এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার রাত থেকেই এই নয়া বিজ্ঞপ্তি কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

লালবাজারের ট্রাফিক বিভাগের সূত্রে খবর, রাতে পুলিশের সংখ্যা কম থাকে। সেই কারণে কর্তব্যরত সার্জেন্ট বা সংশ্লিষ্ট অফিসারের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং একই সঙ্গে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সাইড আর্মস রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে, কর্তব্যরত পুলিশ আধিকারিকদের পাশাপাশি শহরবাসীরও মনোবল বাড়বে বলেই মনে করা হচ্ছে।

অনেক বছর আগে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট বা তার উর্ধ্বতন আধিকারিকরা আর্মস ব্যবহার করতে পারতেন। তবে, সেই নিয়ে দীর্ঘদিন বন্ধ। এতদিন ট্রাফিক গার্ডের অস্ত্র নিকটবর্তী থানায় জমা রাখতে হত। প্রয়োজনে সেখন থেকে নিতেন পুলিশ আধিকারিকরা। এবার রাতে নিরাপত্তার খাতিরে সার্জেন্টদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন পুলিশ কমিশনার।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...