Wednesday, June 24, 2026

বেতনের উর্ধ্বসীমায় বিশেষ মাসিক ভাতা WBCS আধিকারিকদের: ঘোষণা মমতার

Date:

Share post:

রাজ্যে ডব্লিউবিসিএস আধিকারিকদের(WBCS Officers) জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতা টাউন হলে(Town hall) ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ডব্লিউবিসিএস আধিকারিকরা বেতনের উর্ধ্বসীমা পৌঁছানোর পর প্রতিমাসে একটি বিশেষ ভাতা পাবেন। শুধু তাই নয়, আধিকারিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থা করা হবে বলেও এ দিন জানান মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার টাউনহলে আধিকারিকের বার্ষিক সম্মেলনে উপস্থিত হয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, “বেতনের উর্ধ্বসীমায় পৌঁছানোর পর প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ” এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে অফিসাররা ভালো কাজ করেছেন। কোভিডে আমরা ৪ জন আমলাকে হারিয়েছি। সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। এছাড়াও এদিন আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, ‘এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে।’

আরও পড়ুন:রাজ্যের প্রাপ্য টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র: মোদিকে ফের নিশানা মমতার

এর পাশাপাশি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমলারাই হলেন রাজ্য সরকারের আসল মুখ। ভালো কাজের জন্য রাজ্য সরকার ডব্লুবিসিএস আধিকারিকদের পুরস্কৃত করছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ার জেলাশাসক ভালো কাজ করেছেন। ডব্লুবিসিএস অফিসার পদের সংখ্যা বাড়ানো হচ্ছে। দ্রুত পদোন্নতির সুযোগ করে দেওয়া হয়েছে। ডেপুটি সেক্রেটারি হতে আগে ১৬ বছর লাগত এখন ৮ বছর লাগে। যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে।” এছাড়াও আইএএস- ডব্লিউবিসিএসের মধ্যে ভেদাভেদ থাকা কাম্য নয় বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী দিনে রাজ্যের জেলার সংখ্যা আরো বাড়তে পারে বলেও বার্তা দেন তিনি। সে ক্ষেত্রে রাজ্যে আইএএস অফিসারের সংখ্যা তুলনামূলক কম রয়েছে বলে এদিন উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।




Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...