Thursday, May 21, 2026

DYFI: রাত পোহালেই ডিওয়াইএফআই-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলন

Date:

Share post:

রাত পেরলেই ডিওয়াইএফআই-এর (DYFI)সম্মেলন। তাই চূড়ান্ত পর্যায়ে চলছে প্রস্তুতি। ১৩ মে থেকে শুরু হচ্ছে ডিওয়াইএফআই-এর(DYFI) একাদশতম সম্মেলন, চলবে ১৫ মে পর্যন্ত। সল্টলেকের(Saltlake) EZCCতে সেই প্রস্তুতি দেখতে উপস্থিত এখন বিশ্ব বাংলা সংবাদ। এই সম্মেলন উপলক্ষে গোটা সল্টলেক চত্ত্বর সাজিয়ে তোলা হয়েছে সংগঠনের সাদা পতাকা দিয়ে। রাস্তার ধারে ধারে ডিওয়াইএফআই (DYFI)কর্মীদের কাজের টুকরো ছবি, সাথে মেহনতি মানুষের কথা।

১৯৭৭ থেকে ২০১১- টানা চৌত্রিশ বছরের বাম সরকারের আমলের গঠনমূলক কাজের স্মৃতি যেন সল্টলেকের EZCC-এর আনাচে কানাচে। আজ প্রস্তুতি পর্বে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত। EZCC চত্বর ঘুরে দেখেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য ,শতরূপ ঘোষ প্রমুখরা। সংগঠনের নাম লেখা রঙিন পতাকা ও বিভিন্ন পোস্টার দিয়ে দিয়ে সাজান হয়েছে সম্মেলন চত্ত্বর। গতকাল সম্মেলন স্থলের পাশে ঐকতান মুক্তাঙ্গন চিত্র প্রদর্শনী হয়েছে। আগামিকাল অর্থাৎ ১৩ মে থেকে সম্মেলন চত্ত্বরে প্রদর্শিত হবে ছবিগুলি। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত(Sudip Sengupta) জানান, ডিওয়াইএফআই-এর একাদশতম এই সম্মেলনে সারা দেশ থেকে মানুষ আসবেন। সবার কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা বোঝাতে নানা রংবেরঙের পোস্টার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের(Left Front Government) সাফল্যের খতিয়ান তুলে ধরার লক্ষ্যে নানা আয়োজন বলে জানান তিনি।

ডিওয়াইএফআই-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলনের প্রাক্কালে আজ ১২ মে ধর্মতলার রানি রাসমণি এভিনিউতে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee),বাম নেতা অভয় মুখোপাধ্যায়(Abhay Mukherjee) সহ ডিওয়াইএফআই-এর কর্মী ও সদস্যরা। দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে, সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করতে যুব সমাজের সংগ্রামকে আরও তীব্র করার আবেদন জানান হয় আজ সমাবেশ মঞ্চ থেকে।



Related articles

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ...

চলতি বছরেই হাওড়া পুরসভার ভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরপ্রশাসক বসিয়ে কাজ চালিয়ে নেওয়ার দিন শেষ, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরসভার (Howrah Municipal Election) ভোট করানোর...