Wednesday, June 24, 2026

দেউচা পাচামি প্রকল্প রুখতে টাকার খেলা! ভাইরাল অডিও কথোপকথন ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের কাজ রুখতে টাকার খেলা! ভাইরাল হওয়া অডিও কথোপকথনে ফাঁস দেউচা পাচামি কয়লা খনি বিরোধী আন্দোলনের ষড়যন্ত্র। যদিও এই অডিওর( Viral Audio) সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে এই অডিও কথোপকথন আদিবাসী (Tribal)আন্দোলনের পিছনে বিজেপির ভূমিকা, বহিরাগতদের ভূমিকা এবং একটা বড় অঙ্কের আর্থিক লেনদেনের কথা শোনা যাচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নেওয়া এবং তা দশ লক্ষ করে বিভিন্ন জনের মধ্যে ভাগ করে নেওয়ার কথা শোনা যাচ্ছে।

আর এতেই স্পষ্ট হচ্ছে বিজেপির (BJP)ঘৃণ্য চক্রান্ত। যেখানে রাজ্য সরকার(Government of West Bengal) নিয়ম মেনেই কেন্দ্র সরকারের অনুমতি নিয়েই কয়লাখনি প্রকল্পের কাজ শুরু করেছে, সেখানে বিজেপির চক্রান্ত বাংলার শিল্পের ভবিষ্যৎ এবং কর্মসংস্থানের পক্ষে কতটা বিপদজনক তা স্পষ্ট। সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী (Vikash Roychowdhury) বলেন, একটা ভালো কাজকে আটকাতে এরকম চক্রান্ত হয়ে থাকলে এর থেকে নিন্দনীয় আর কিছু হয় না।

কথোপকথন আদিবাসী ভাষায় হলেও, এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী, কলকাতার প্রসেনজিৎ গুহ এবং এলাকায় আদিবাসী মহাসভার শিবলাল সোরেন-সহ অন্যান্যদের মধ্যে কুড়ি লক্ষ টাকার ভাগ বাটোয়ারার কথা শোনা যাচ্ছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এদিন, জগন্নাথ টুডু ও গণেশ সোরেনরাই বিজেপিকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

আর্থিক লেনদেনের অডিও রেকর্ডে ভাইরাল হতেই দ্বিধা বিভক্ত মহাসভা। আদিবাসীরা বিজেপির হাতে তামাক সাজা একদমই পছন্দ করছেন না। তাই মহাসভার দুই শীর্ষ নেতা শিবলাল সোরেন এবং রতন কিস্কুর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে।



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...