Tuesday, June 16, 2026

হুড়মুড়িয়ে নামছে ডলারের তুলনায় টাকার দাম, বিরাট ধাক্কা শেয়ারবাজারে

Date:

Share post:

লাগাতার ফের ডলারের(dollar) তুলনায় পতন ঘটল টাকার দামে। একটু-আধটু নয় একেবারে রেকর্ড পতন। বৃহস্পতিবার ডলারের তুলনায় ৩০ পয়সা কমে গেল টাকা দাম। যার প্রভাব ব্যাপকভাবে দেখা গেল দেশের শেয়ারবাজারে(share market)। বৃহস্পতিবার হাজারের বেশি পয়েন্ট পড়ল সেনসেক্স(sensex)। ৩০০-র বেশি পয়েন্ট নেমেছে নিফটিও(Nifty)। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে এক বিরাট ধাক্কা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বুধবার বাজার বন্ধ হওয়ার সময় ডলারের তুলনায় টাকার দর ছিল ৭৭ টাকা ২৪ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার সময় তা আরও কমে দাঁড়ায় ৭৭ টাকা ৪১ পয়সা। তারপরও টাকার দরে ধস অব্যাহত। এদিন সর্বনিম্ন ৭৭ টাকা ৫৯ পয়সা পর্যন্ত নেমে যায় টাকার দর। যা এখনও পর্যন্ত টাকার দরে সর্বকালের রেকর্ড পতন। এই নিয়ে শুধু চলতি সপ্তাহেই ০.৮ শতাংশ কমে গিয়েছে টাকার দর।

টাকার দামের সঙ্গে পাল্লা দিয়ে নামতে থাকে দেশের শেয়ারবাজার। এই বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৯০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। পাল্লা দিয়ে নামে নিফটিও। শেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১১৫৮.০৮ পয়েন্ট বা -২.১৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৩,৯৩০.৩১। এনএসই নিফটি (NSE Nifty) -৩৫৯.১০ পয়েন্ট বা -২.২২ শতাংশ নেমে হয়েছে ১৫,৮০৮.০০। শেয়ারবাজারের এই বিপুল ধাক্কায় গত ৪ দিনে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:DYFI: রাত পোহালেই ডিওয়াইএফআই-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলন

বাজার বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তেল আমদানি করার জন্য ডলারের চাহিদা বাড়ছে। বিদেশের বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হওয়ার জন্যই ভারতীয় টাকার মূল্যের ওপর এতটা প্রভাব পড়ছে। পাশাপাশি, গত সপ্তাহে মূল্যবৃদ্ধি রোধ করতে আমেরিকার ফেডেরাল রিজার্ভ তাদের সুদের হার বাড়িয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা উদ্বৃত্ত অর্থ ভারতীয় বাজারে বিনিয়োগ করতে পারছেন না। উলটে যুদ্ধকালীন পরিস্থিতিতে শেয়ার বিক্রি করে দিচ্ছেন তাঁরা। যার ফলে ধস নামছে শেয়ার বাজারেও।




Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...