Friday, February 13, 2026

কাঁকড়া খেয়ে মৃত্যু পর্যটকের, দিঘায় চাঞ্চল্য

Date:

Share post:

কাঁকড়া (Crab)খাওয়ার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয় দিঘায়(Digha) বেড়াতে আসা এক পর্যটকের(Tourist)। মৃতের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। বয়স ৬২। কাঁকড়া খেয়ে শরীরে অস্বস্তির সঙ্গে সঙ্গে তাঁকে দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরেই মৃত্যু হয় সেই পর্যটকের। ঘটনায় চাঞ্চল্য দিঘায়। কারণ পর পর কাঁকড়া খেয়ে পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটছে দিঘায় এমনটাই খবর। স্বাভাবিকভাবেই পর্যটন শহরে বার বার এই প্রশ্ন উঠছে তাহলে সামুদ্রিক কাঁকড়া কি প্রাণঘাতী? তাহলে কেন পরিবেশন করা হচ্ছে কাঁকড়া ? কেনই বা খেয়ে বিপদে পড়ছেন পর্যটকরা। যদিও এ নিয়ে এখনই কিছু জানান নি চিকিৎসকরা ।

গত কয়েকমাসে দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে কয়েকমুহূর্ত পরেই একাধিক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবারও একই ঘটনা ঘটল কাঁকড়া সহযোগে দুপুরের খাবার খেয়ে মৃত্যু হল এক পর্যটকের। তিনি দুপুরে কাকড়া দিয়ে ভাত খেয়ে সমুদ্রে স্নান করতে যান কিছুক্ষণ পরেই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়।  তৎক্ষণাৎ তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত্যু হোয় তাঁর । মৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে।




spot_img

Related articles

আজ ভিনরাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের পুরুলিয়ার বাড়িতে যাবেন অভিষেক

মহারাষ্ট্রের পুণেতে নিহত পুরুলিয়ার (Purulia) পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর (Sukhen Mahato) পরিবারের সঙ্গে দেখা করতে আজ বান্দোয়ান যাবেন...

পদ্মাপারের ভোটে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিএনপি, বিরোধী আসনে জামাত!

আওয়ামি লিগ বিহীন বাংলাদেশে তীব্র উত্তেজনা আর আতঙ্ক নিয়েই বৃহস্পতিবার ভোট দিয়েছেন প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা (Bangladesh election)। জামাত...

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে। মেষ: প্রযুক্তি ও নির্মাণ পেশার সঙ্গে যুক্তদের জন্য দিনটি সম্ভাবনাময়।...

কতজন AERO? জেলায় রিপোর্ট চাইল কমিশন

সুপ্রিম কোর্টের(supreme court) নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে মাইক্রো অবজার্ভার পদে নিয়োগের জন্য ৮,৫০৫ জন আধিকারিকের তালিকা...