Friday, May 22, 2026

জ্ঞানবাপী মসজিদ-বিতর্কে এলাকা সিল করার নির্দেশ আদালতের

Date:

Share post:

উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) জলাশয়ে শিবলিঙ্গের খোঁজ মিলল। টানা তিন দিন ধরে ভিডিওগ্রাফি করার পর অবশেষে জলাশয়ের নিচে একটি শিবলিঙ্গের সন্ধান মিলেছে। সুপ্রিমকোর্টে এই তথ্য জানাতেই আদালত সঙ্গে সঙ্গে জলাশয় চত্ত্বরটি সিল করে দেওয়ার দিয়েছে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মসজিদ নিয়ে আবেদনের শুনানি রয়েছে। আদালতের নির্দেশ মেনে এবং পুরোপুরি কোর্টের নজরদারিতে জ্ঞানবাপী মসজিদে তিনদিন ধরে ভিডিওগ্রাফি চলে।

জলাশয়ের পুরো জল খালি করে দিয়ে তারপর ভিডিওগ্রাফি করা হয় । সেই ভিডিওগ্রাফিতেই দেখা গিয়েছে যে মসজিদের ভিতরের একটি জলাশয়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গটির উচ্চতা ১২ ফুট, ব্যাস ৮ ইঞ্চি। শিবলিঙ্গের খোঁজ মেলা মাত্রই জনৈক আইনজীবী আদালতে জানিয়েছেন। তারপরই আদালত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওই জলাশয় চত্বরটি সিল করে দেয়। আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেদিন আদালত কী নির্দেশ দেয় তারই অপেক্ষায় সকলে।

 

Related articles

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে সরাসরি ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার ব্যবহার!

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) উপভোক্তা তালিকা তৈরিতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার। আর সেই...

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের 

বাংলার উন্নয়নের সঠিক কাণ্ডারি হয়ে উঠতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায়...

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...