Tuesday, June 2, 2026

Thomas Cup ২০২২: থমাস কাপ জয়ের নেপথ্যে কী ছিল? জানালেন প্রণয়-শ্রীকান্ত

Date:

Share post:

ভারতীয় ব্যাডমিন্টন দলের ঐতিহাসিক টমাস কাপ জয়ের নেপথ্যে ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ! এই তথ্য জানিয়েছেন দলের দুই সিনিয়র সদস্য কিদাম্বি শ্রীকান্ত এবং এইচ এস প্রণয়। কাপ জয়ের জন্য নিজেদের অনুপ্রাণিত করতেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন প্রণয়। যার নাম দেওয়া হয়েছিল—‘ইটস কামিং হোম’।

প্রণয়ের বক্তব্য, ‘‘আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম। কারণ চেয়েছিলাম দলের প্রত্যেক সদস্য যাতে অলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত খোলা মনে প্রকাশ করতে পারে। গ্রুপে চিনা তাইপের বিরুদ্ধে হারের পর নিজেদের উজ্জীবিত করার জন্যও এই গ্রুপ তৈরি করাটা জরুরি ছিল। আমরা ঐক্যবদ্ধ হতে চেয়েছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ এতে দারুণ সাহায্য করেছে।’’

ঐতিহাসিক জয়ের আরেক নায়ক শ্রীকান্ত বলছেন, ‘‘আমরাও যে চ্যাম্পিয়ন হতে পারি, এই বিশ্বাসটা অটুট রাখার জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের এমন নাম দেওয়া হয়েছিল। দলে প্রচুর তরুণ খেলোয়াড় ছিল। তাই এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম, যাতে প্রত্যেকেই খোলা মনে নিজেদের সেরাটা দিতে পারে। গ্রুপে আলোচনার সময় নিজেরাই নিজেদের অনুপ্রাণিত করতাম। উৎসাহ দিতাম আরও ভাল পারফরম্যান্স করার জন্য। সত্যি কথা বলতে কী, এই গ্রুপ আমাদের মধ্যে কাপ জেতার বিশ্বাসটা তৈরি করে দিয়েছিল।’’

আরও পড়ুন- আগের বিয়ে লুকিয়ে পল্লবীর সঙ্গে লিভ ইন, জানতে পেরেই কী আত্মহত্যা? 

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...