Sunday, June 14, 2026

আগের বিয়ে লুকিয়ে পল্লবীর সঙ্গে লিভ ইন, জানতে পেরেই কী আত্মহত্যা? 

Date:

Share post:

অভিনেত্রী পল্লবী দের লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী আগে থেকেই বিবাহিত ছিল । তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি। কিন্তু তা সত্ত্বেও পল্লবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়ে । এই তথ্য প্রথমে পল্লবী জানত না । কিন্তু পরে জেনে ফেলে। আর তা নিয়েই দুজনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয় । পল্লবীর মৃত্যুরহস্য তদন্তে নেমে পুলিশ এমনই বহু চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পাচ্ছে। পুলিশ জানতে পেরেছে পল্লবীর লিভ- ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর জীবনযাপন অত্যন্ত অসংলগ্ন এবং আপত্তিকর ছিল। বহু নারীর সঙ্গে সাগ্নিকের শারীরিক সম্পর্ক পল্লবীর জীবনে অশান্তির কারণ হয়ে উঠেছিল ।

পল্লবীর পরিবারের তরফে জানানো হয়েছে সাগ্নিক -পল্লবী সম্পর্ক তারা জানতেন। কিন্তু সাগ্নিকের যে আগে বিয়ে হয়েছে তা তারা জানতেন না । সম্ভবত পল্লবী নিজেও জানত না। পুলিশের কাছে জেরায় সাগ্নিক জানিয়েছে পল্লবীর সঙ্গেই সে জীবন কাটাতে চেয়েছিল। প্রথম স্ত্রীর কাছে বিচ্ছেদ চেয়েছিল। তাদের বিবাহ বিচ্ছেদের আইনি পদক্ষেপও নাকি শুরু হয়েছিল। কিন্তু পল্লবী কী সত্যিই এই গোটা ব্যাপারটি নিয়ে অন্ধকারে ছিল? তা নিয়ে সাগ্নিক মুখ খুলতে চাননি।

এদিকে পল্লবীর বাবার অভিযোগ, শুধু সাগ্নিকের প্রথম স্ত্রীই নয়, তার মেয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই আরো দুই বান্ধবীর সঙ্গে সম্পর্ক প্রেমের সম্পর্ক তৈরি করেছিল সাগ্নিক। আর এই সব কিছু নিয়েই দুজনের মধ্যে তীব্র মতানৈক্য শুরু হয় । যার পরিণতি হয়তো পল্লবীর অকালে চলে যাওয়া।

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...