Wednesday, May 13, 2026

বিজেপিতে থাকব কি না জানতে পারবেন ১৫দিনের মধ্যেই: বিস্ফোরক অর্জুন

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই বিস্ফোরক বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়ে দিলেন, বিজেপিতে থাকবেন কি না সেটাই নাকি বড় প্রশ্ন। জানা যাবে ১৫দিনের মধ্যেই।

সোমবার, দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের কথা ছিল অর্জুনের। সেইমতো সন্ধেয় তাঁর সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ। দেড় ঘণ্টার বেশি সময় তাঁদের মধ্যে আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে অর্জুন সিং জানান, মূলত তাঁদের আলোচনার বিষয় ছিল পাট শিল্প। সমস্যার কথা নাড্ডা গুরুত্ব দিয়ে শুনেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে বারাকপুরের বিজেপি নেতা জানান, সংগঠন নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে। কেন বাংলায় বিজেপির ভরাডুবি? বুথে লোক দেওয়ার মতো ক্ষমতা নেই গেরুয়া শিবিরের। সেই সমস্ত কথা স্পষ্ট দলের সর্বভারতীয় সভাপতিকে জানান বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ লিখিত আকারে জমা দিতে বলেছেন জে পি নাড্ডা। সেইমতো মঙ্গলবারই নিজের নোট পাঠিয়ে দেবেন অর্জুন। বঙ্গ বিজেপির ভরাডুবির জন্য আগেই রাজ্য নেতৃত্বকে দায়ী করেছিলেন বারাকপুরের সাংসদ।

এরপরেই প্রশ্ন আসে রাজ্য বিজেপি নেতাদের কে না জানিয়ে তিনি সরাসরি নাড্ডার কাছে চলে এসেছেন? উত্তরে অর্জুনের সাফ জবাব, “সবাইকেই বলেছি। দেখি কী ফল হয়?” তাহলে কি সেই ফল দেখার পরেই নিজের দলীয় অবস্থান ঠিক করবেন অর্জুন সিং? জল্পনা উস্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ। স্পষ্ট জানিয়ে দেন, “বিজেপিতে থাকব কি না সেটা বড় প্রশ্ন। জানতে পারবেন ১৫দিনের মধ্যেই।

আরও পড়ুন- কোষাগারে টান!ফের বেসরকারিকরণের পথে হাঁটছে মোদি সরকার

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...