Tuesday, June 23, 2026

অর্চনা বর্মণ হল ‘অচেনা হরমোন’! আবার নাম বিভ্রাটে আধার কার্ড  

Date:

Share post:

‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল’-  এমনটা তো কতই ঘটে বিশেষ করে আধার কার্ডে(Aadhar Card)আকছার হয় এমন। আধার কার্ডের নাম বিভ্রাট নিয়ে মাঝে মাঝেই তোলপাড় হয় নেটমহল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়
(Social Media)ভাইরাল হয়েছে আবার সেই একই ঘটনা।যা শুনে মানুষ হাসবে না কাঁদবে বুঝে পাচ্ছেন না।আধার কার্ডে যুবতী অর্চনা বর্মণ হয়ে গেলেন ‘অচেনা হরমোন’ ।এমন আজব নাম দেখে হতবাক ওই যুবতীর পরিবার। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই যুবতীর আধার কার্ডটি।

গত কয়েকমাস আগে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এক খুদের আধার কার্ডে এসছিল ‘মধুর পঞ্চম সন্তান’ সেই নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া।সেই কার্ডে শিশুটির আধার নম্বরও ছিলনা। ফলে স্কুলে ভর্তি করান যায়নি তাকে।এ যেন তারও এক কাঠি উপরে।ভাইরাল হওয়া ওই যুবতীর আধার কার্ড শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে যে, আধার কার্ডে ওই যুবতীর নামের জায়গায় লেখা রয়েছে ‘অচেনা হরমোন’। যুবতীর আসল নাম হল অর্চনা বর্মণ।এমন একটি ভুল সামনে এসেছে যা দেখে সকলেই চমকে উঠেছে।যদিও আধার কার্ডের সত্যতা যাচাই করা হয়নি।কার্ডটা সত্যি না মিম সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।



Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...