Saturday, June 13, 2026

ত্রিপুরার পর এবার হিমাচলেও মুখ্যমন্ত্রী মুখের বদল ঘটাতে পারে বিজেপি, এগিয়ে অনুরাগ

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) পর এবার হিমাচল প্রদেশ(Himachal Pradesh)। গোষ্ঠীকোন্দলে জর্জরিত বিজেপি শাসিত আরেক রাজ্যে মুখ্যমন্ত্রী বদলের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। হিমাচল প্রদেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের(Jayram Thakur) দাবি, এখনই কোনও পরিবর্তন হচ্ছে না। তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন। যদিও হিমাচল প্রদেশে গেরুয়া শিবিরের অন্দরের একটি বৃহৎ অংশ দাবি তুলেছে, অনুরাগ ঠাকুরকে(Anurag Thakur) মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। তাহলে বিজেপির (BJP)শক্তি বাড়বে। অন্যথায় এই সরকার আর ফিরবে না।

হিমাচলে সাম্প্রতিক নির্বাচনগুলিতে লাগাতার ধাক্কা খেয়েছে বিজেপি। পুরসভা থেকে লোকসভার উপনির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। অথচ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda)রাজ্য এই হিমাচল প্রদেশ। যিনি নিজের রাজ্য সামলাতে পারেন না, সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সেই জায়গা থেকে জেপি নাড্ডা বনাম অনুরাগ অনুগামীরা কার্যত দুই শিবিরে আড়াআড়ি বিভক্ত। আবার ২০২১ সালের রদবদলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী পদে অনুরাগকে নিয়ে এসে নরেন্দ্র মোদি সাফ বুঝিয়েছেন যে, তিনি এখন দলে নতুন নক্ষত্র। ফলে জয়রাম ঠাকুরের চাপ বাড়ছেই।

অন্যদিকে, গেরুয়া শিবিরের অন্তর্কলহের সুযোগ নিয়ে সেখানে জাঁকিয়ে বসতে চাইছে অরবিন্দ কেজরিওয়ালের
আম আদমি পার্টি। পাশের রাজ্য পাঞ্জাব জয়ের পর কেজরিওয়ালের দলের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হিমাচলেও। বিজেপি থেকে দলে দলে নেতাকর্মী যোগ দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দলে। আর ঠিক এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে গুঞ্জন প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় ত্রিপুরার পর এবার হিমাচলেও মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তন করতে পারে বিজেপি। জয়রামকে সরিয়ে নিয়ে আসা হতে পারে অনুরাগ ঠাকুরকে।



Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...