Thursday, June 4, 2026

ধেয়ে আসছে কালবৈশাখী, গুমোট গরম থেকে রেহাই রাজ্যবাসীর

Date:

Share post:

অশনির পর তাপপ্রবাহ থেকে রেহাই পেয়েছেন রাজ্যবাসী।তবে গরম কমলেও বেড়েছে অস্বস্তিজনিত আর্দ্রতা। তাতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে স্বস্তি দিয়ে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই তিলোত্তমায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন:CBI-এর জিজ্ঞাসাবাদের পর ফের SSKM হাসপাতালে গেলেন অনুব্রত


আজ, বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। যদিও বেলা বাড়তেই মেঘ সরে গিয়ে রোদের দাপট দেখা গিয়েছে। সেইসঙ্গে রয়েছে অস্বস্তিজনক গরম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। অন্যদিকে,উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও।




আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ গরম ও অস্বস্তি থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রী । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...