Monday, May 18, 2026

পথ-হিংসা মামলায় সিধুর এক বছরের জেল: নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বড় বিপাকে পড়লেন বরিষ্ঠ কংগ্রেস(Congress) নেতা নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। ৩ দশক পুরনো এক পথ-হিংসা মামলায় বৃহস্পতিবার সিধুকে এক বছর জেলের সাজা শোনালো দেশের শীর্ষ আদালত(supreme court)।

জানা গিয়েছে, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গুরনাম সিং(Gurnam Singh নামের এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে সিধুর। বচসা থেকে ক্রমশ তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি থেকে বার করে মারধর করেন তিনি। তাতে মাথায় আঘাত পান ওই ব্যক্তি এবং তা থেকেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। মামলায় ২০১৮ সালে সুপ্রিম কোর্ট সিধুকে ১ হাজার টাকা জরিমানা করেছিল। এবং আদালতের তরফে জানানো হয়েছিল, সিধুর মারেই গুরনামের মৃত্যু হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। এরপর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানান মৃতের পরিবার। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সিধুকে এক বছরের সাজা শোনালো আদালত। পাশাপাশি অবিলম্বে সিধুকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।




Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...