Wednesday, June 24, 2026

শারীরিকভাবে অসুস্থ, আত্মসমর্পণের জন্য আদালতের কাছে সময় চাইলেন সিধু

Date:

Share post:

৩৪ বছরের পুরানো পথ-হিংসা(Road Rage) মামলায় কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে(Navjyot Sing Sidhu) ১ বছরের শাস্তি দিয়েছে আদালত। পাশাপাশি অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে আত্মসমর্পণের জন্য আদালতের কাছে আর কিছুটা সময় চাইলেন পাঞ্জাবেরগ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। যদিও সিধুর আবেদনের উত্তরে আদালতের তরফে জানানো হয়েছে বিষয়টি প্রধান বিচারপতির কাছে তুলে ধরার জন্য।

যদিও সিধুর আবেদনের বিরোধিতা করে এদিন সরকার পক্ষের আইনজীবীর তরফে জানানো হয়, “৩৪ বছরের অর্থ এই নয় যে, অপরাধ মৃত। এবার যখন রায়দান হয়ে গিয়েছে, ওঁরা আরও তিন-চার সপ্তাহ সময় চাইছেন!” পাল্টা সিধুর আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, “আমি তো জানিয়েছি উনি আত্মসমর্পণ করবেন। আবেদনটি বিবেচনা করা হবে কিনা সেটাই বিচার্য বিষয়।” এরপরই বিচারপতি বলেন, “আপনি একটা সাধারণ আবেদনপত্র জমা দিন। আমরা দেখছি। আপনি জমা দিন এবং প্রধান বিচারপতির এজলাসেও বিষয়টি জানান।”

আরও পড়ুন: পেগাসাস কেলেঙ্কারি : তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় বাড়ালো সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গুরনাম সিং(Gurnam Singh) নামের এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে সিধুর। বচসা থেকে ক্রমশ তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি থেকে বার করে মারধর করেন তিনি। তাতে মাথায় আঘাত পান ওই ব্যক্তি এবং তা থেকেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। মামলায় ২০১৮ সালে সুপ্রিম কোর্ট সিধুকে ১ হাজার টাকা জরিমানা করেছিল। এবং আদালতের তরফে জানানো হয়েছিল, সিধুর মারেই গুরনামের মৃত্যু হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। এরপর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানান মৃতের পরিবার। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সিধুকে এক বছরের সাজা শোনায় আদালত। পাশাপাশি অবিলম্বে সিধুকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। যদিও অসুস্থতার কারণ দেখিয়ে আত্মসমর্পণের জন্য কিছুটা সময় চাইলেন সিধু।




Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...