Friday, June 12, 2026

Corona Update: করোনা গ্রাফে পতন, কমল অ্যাকটিভ কেসের সংখ্যা

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে চিন্তা পুরোপুরি কমে না গেলেও অ্যাকটিভ কেসের সংখ্যা কমায় কিছুটা হলেও স্বস্তি মিলছে। শনিবার (Saturday) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ২,৩২৩ জন।

করোনা নিয়ে পশ্চিমবঙ্গে খুব একটা চিন্তা না থাকলেও ৫ রাজ্যে সংক্রমণ নিয়ে মাথা ব্যথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। একদিনে কেরলে সংক্রমিত ৫৫৬ জন। এর পরেই নাম রয়েছে রাজধানী দিল্লির (Delhi), একদিনে আক্রান্ত ৫৩০। এরপর যথাক্রমে মহারাষ্ট্র (Maharastra) (৩১১ জন), হরিয়ানা (২৬২ জন) এবং উত্তরপ্রদেশ (১৪৬)। মোট সংক্রমিতের ৭৭.৭ শতাংশই এই পাঁচ রাজ্যের। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৩৪ হাজার ১৪৫ জন। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৫ লক্ষ ২৪ হাজার ৩৪৮।

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন তর্ক থাকলে চতুর্থ ঢেউ এড়াতে পারবে ভারত। তবে করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে কোনও শিথিলতা কাম্য নয়। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯৪ হাজার ৮০১ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত দেশে ১৯২ কোটি ১২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও।



Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...