Sunday, May 17, 2026

আচমকা কালবৈশাখীতে বিপর্যস্ত জনজীবন! গাছ ভেঙে বিপত্তি, বাতিল উড়ানও

Date:

Share post:

দক্ষিণবঙ্গের জেলায় জেলায়(District) দাপট শুরু কালবৈশাখীর(Thunderstrom)। ঝড়ের দাপটে বিভিন্ন জেলায় মূহুর্তে বড় বড় গাছ আছড়ে পড়েছে রাস্তা জুড়ে। আহত হয়েছেন দুজন। মৃত্যু হয়েছে একজনের। আবহাওয়া দফতর সূত্রের খবর ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার।

প্রিন্স আনোয়ার শাহ রোড, পার্কস্ট্রিট ,দেশপ্রিয়পার্ক, রাসবিহারী, বেহালা, রেড রোড,ধর্মতলা সহ কলকাতার বিস্তীর্ণ এলাকা ঝড় -বৃষ্টিতে কাবু। কয়েকটি এলাকায় জমেছে জল। এছাড়া ডায়মন্ডহারবার ,সিঙ্গুর, ব্যারাকপুর, বাঁকুড়া, বর্ধমান সর্বত্র ঝড় বিধ্বস্ততার একই চিত্র। ইডেন গার্ডেন্সের পিচের কভার উড়ে গেছে ঝড়ের দাপটে। আলিপুরে গাছ তো পড়েছেই সেই গাছের তলায় চাপা পড়েছে পুলিশ সার্জেন্টের মোটরবাইক। ধর্মতলায় গাছ উপড়ে ভেঙেছে রেলিং।

ঝড়-বৃষ্টির জেরে সাময়িকভাবে বন্ধ ছিল টালিগঞ্জ নিউ গড়িয়া মেট্রো পরিষেবা। আপাত বন্ধ রয়েছে হাওড়ার কর্ড লাইন এবং মেন লাইনের ট্রেন।ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। ঝড়ের পরিস্থিতিতে ভুবনেশ্বরে কলকাতামুখী দুটি বিমানকে জরুরী অবতরণ করানো হয়েছে।

প্রসঙ্গত ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেইমত বিকেল ৪টে ৩০ নাগাদ কালো হয়ে আসে আকাশ। তারপরেই শুরু হয়ে যায় কালবৈশাখীর দাপট।




Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...