Saturday, May 16, 2026

মাঙ্কি পক্স সন্দেহ হলেই বেলেঘাটা আইডি-তে নিভৃতবাস, সাবধানতা রাজ্যের

Date:

Share post:

মাঙ্কি পক্স(Monkey Pox)নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার। বিদেশ থেকে আসা কোনও ব্যক্তির মধ্যে যদি মাঙ্কি পক্সের উপসর্গ(Symptom)দেখা দেয় তাহলে তাঁকে নিভৃতবাসে(Isolation)রাখতে হবে। বেলেঘাটা আইডি হাসপাতাল হবে সেই নিভৃতবাসের ঠিকানা। এই বিষয় কেন্দ্রের যে সব নির্দেশিকা রয়েছে,তা মেনে চলা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মোট ১২টি দেশে ৮০ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। যদিও এই অসুখে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।WHOএর পক্ষ থেকে প্রতিটি দেশকেই সতর্ক করা হয়েছে।এবার মাঙ্কি পক্স নিয়ে সতর্কমূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২১ দিনের মধ্যে মাঙ্কি পক্স দেখা গিয়েছে, এমন দেশ থেকে যদি কোনও ব্যক্তি রাজ্যে প্রবেশ করেন, সে ক্ষেত্রে এই সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে। সেই ব্যক্তির মধ্যে মাঙ্কি পক্সের কোনও উপসর্গ থেকে থাকলে নিভৃতবাসে রাখতে হবে এবং তিনি আর কার কার সংস্পর্শে এসেছেন, সেটাও দেখা হবে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘এখনও আমাদের দেশে মাঙ্কি পক্স আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু রাজ্যে এমন কোনও আক্রান্তের খবর মিললে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য। যুদ্ধকালীন প্রস্তুতিতে ব্যবস্থা নেওয়া হবে।’’ মাঙ্কি পক্সের উপসর্গযুক্ত ব্যক্তির রক্তের নমুনা কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো পাঠানো হবে পুণের এনআইভি-তে।প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে ছিল মাঙ্কি পক্স তারপর তা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং আমেরিকাতেও।




Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...