Wednesday, March 18, 2026

বিয়ের আগের মাসেই মায়ের সঙ্গে প্রাণ হারালেন পাত্রী, শোকস্তব্ধ উদয়নারায়ণপুর

Date:

Share post:

বেড়ানোর আনন্দ গড়িয়েছে বিষাদে। বিশাখাপত্তনম যাওয়ার পথে ওড়িশায় ভাঞ্জানগরে বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ উদয়নারায়ণপুর। প্রতিবছরই উদয়নারায়ণপুরের সুলতনাপুরের মানুষ বাসভাড়া করে ঘুরতে যান। এর জন্য প্রতি মাসে তাঁরা কিস্তিতে টাকা জমা করতেন। কখনও উত্তর ভারত, কোনওসময় দক্ষিণ ভারত বাস ভাড়া করে ঘুরতে বেড়িয়ে পড়তেন তাঁরা। এবার তাঁরা ওড়িশার দারিংবাড়ি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ঘুরতে বেড়িয়েছিলেন। ভলভো বাস ভাড়া করে সুলতাপুরের দেঁড়ে পাড়া, পাত্রপাড়া-সহ ওই এলাকার প্রায় ৬৭ জন গিয়েছিলেন ঘুরতে। তাঁদের মধ্যেই ছিলেন রিমা দেঁড়ে। সামনের জৈষ্ঠ্য মাসেই বিয়ের ঠিক হয়ে গিয়েছিল তাঁর। বাবা, মা ও বোনের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত বাসেই ছিলেন রিমা। ঘটনাস্থলেই মারা যান রিমা ও তাঁর মা মৌসুমী দেঁড়ে। তাঁর বোন মেঘনা ও বাবা হারাধন গুরুতর জখম অবস্থায় ভাঞ্জানগর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

দুর্ঘটনার খবর সুলতানপুরে এসে পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়েন নিহতদের আত্মীয়-বন্ধুরা। ভোরেই ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিহত ও আহতদের বাড়ির লোকেরা। সকালেই এলাকায় ঘিরে দুর্ঘটনার কবলে মানুষদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে সমবদনা জানান এলাকার বিধায়ক সমীর পাঁজা। তিনি ওড়িশার প্রশাসনের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বিধায়ক সমীর পাঁজার সঙ্গে কথা বলে নিহত ও আহতদের বাড়ির লোকেদের পাশে থাকার নির্দেশ দেন। সমীর বলেন, দেহগুলি সড়কপথে দ্রুত নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাই এই ঘটনায় সমব্যথী। গোটা এলাকাই কার্যত শোকে মুহ্যমান। রাতে বা বৃহস্পতিবার সকালে দেহগুলি এলে উদয়নারায়ণপুরেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন- ভেনম-এর বিকল্প: সাপের কামড়ের চিকিৎসায় ট্যাবলেট, ট্রায়ালে সফল ন্যাশনাল মেডিক্যাল কলেজ

spot_img

Related articles

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...