Thursday, May 14, 2026

Ballygunge:  জমি জবরদখল! রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত বালিগঞ্জ 

Date:

Share post:

সকাল সকাল উত্তপ্ত বালিগঞ্জ(Ballygunge)। রেলের জমি দখলের বিরুদ্ধে রেল পুলিশের(Rail police) অভিযান ঘিরে উত্তেজনা বালিগঞ্জ স্টেশন (Ballygunge Station) সংলগ্ন এলাকায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে সাইডিং এর পাশেই রেলের জমি জবরদখল করে রেখেছেন কিছু মানুষ। উল্টোদিকে স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের কাছে বৈধ কাগজপত্র আছে। দুপক্ষের বাদানুবাদের জেরে উত্তপ্ত এলাকা।

শনিবার সাতসকালেই রেল পুলিশের উচ্ছেদ অভিযান শুরু হয় বালিগঞ্জ স্টেশন এলাকায়। রেলের তরফে দাবি করা হয়েছে যে সাইডিংয়ের পাশের জমিতে জোর করে দখল বসিয়েছেন স্থানীয়রা । ওই জমির উপর যে বাড়ি বা দোকান রয়েছে সেগুলো বেআইনি। এর জেরেই কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান(eviction drive) চালায় রেলপুলিশ ।

অন্যদিকে  স্থানীয়রাও দাবি করছেন বিগত ৭০ বছর ধরে এখানে তাঁদের বসবাস। তাঁরা অভিযোগ করে বলছেন, এত বছর ধরে এই দোকান এবং বাড়িগুলি এই ভাবেই রয়েছে। প্রথম যখন তৈরি হয়েছিল তখন রেল কর্তৃপক্ষ কোনও রকম বাধা দেয়নি। তবে আজ এত বছর পর উচ্ছেদ করার প্রশ্ন উঠছে কেন? তাই রেলপুলিশকে উচ্ছেদ অভিযানে বাধা দেন তাঁরা। এর পাশাপাশি ব্যবসা করার ছাড়পত্রও রয়েছে বলে দাবি স্থানীয়দের। আজ রেলের উচ্ছেদের সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা।  জমায়েত করে রেলের কাজ বন্ধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী সেখানে যায়। যদিও এই নিয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।



Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...