Sunday, May 24, 2026

মানিক সাহা বামপন্থী পরিবারের: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি মানিক সরকারের

Date:

Share post:

বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেও মানিক সাহা(Manik Shah) বামপন্থী পরিবারের সন্তান। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সিপিএমের(CPIM) পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার(Manik Sarkar)। রাজ্যের বিরোধী দলনেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ত্রিপুরা(Tripura) রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে।

শনিবার সিটুর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বড় ভাই তথা ব্যবসায়ী রতন সাহা সিপিএমের সক্রিয় সদস্য। সিপিএম তাকে আগরতলা পুরনিগমের মনোনীত কাউন্সিলার বানিয়েছে। এখনও রতন সাহার পার্টির সদস্যপদ রয়েছে।” শুধু তাই নয় মানিক সরকার আরও বলেন, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। তা না হলে ত্রিপুরায় কোনও গণতান্ত্রিক পরিবেশ ছিল না। সরকার বাঁচাতেই মুখ্যমন্ত্রী মুখে বদল আনা হয়েছে। তবে কী কারণে বিপ্লব দেবকে সরানো হয়েছে তা স্পষ্ট করার জন্য দাবি জানিয়েছেন মানিকবাবু। যদিও এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, বিজেপিতে ব্যক্তি নয়, দলই বড়।




Related articles

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...