Saturday, June 13, 2026

Rajasthan Royals: শেন ওয়ার্নের জন‍্য ট্রফি জিততে চাই, বললেন রাজস্থান অধিনায়ক

Date:

Share post:

আজ আইপিএল ( IPL) ফাইনালের মহারণ। ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujrat Titans) বনাম রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। ১৪ বছর পর আবারও আইপিএলের ফাইনালে রাজস্থান। প্রয়াত প্রাক্তন রাজস্থান ক্রিকেটার শেন ওয়ার্নের জন‍্য ট্রফি জিততে মরিয়া রাজস্থান অধিনায়ক সঞ্জু সামসন।

প্রথম আইপিএলে ওয়ার্নের অধিনায়কত্বেই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তারপর কেটে গিয়েছে ১৪ বছর। শেন ওয়ার্ন ক্রিকেট ছাড়লেও দীর্ঘদিন নানাভাবে যুক্ত ছিলেন রাজস্থানের সঙ্গে। ওয়ার্নের মৃত্যুর পর এবারের আইপিএল চলাকালীনও ওয়ার্নের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সঞ্জু বলেন,”আমরা এবারের আইপিএল ওঁর জন্যই জিততে চাই। আইপিএল জিতে বিশেষ শ্রদ্ধা জানাতে কিংবদন্তিকে। ”

এদিকে সূত্রের খবর, আইপিএল ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ২০০৮ সালের আইপিএল জয়ী দলের সব সদস্যকেই। জানা যাচ্ছে, ২০০৮ সালের আইপিএল জয়ী দলের অধিকাংশ ভারতীয় সদস্যই এদিন উপস্থিত থাকবেন স্টেডিয়ামে।

আরও পড়ুন:India Team: ফ্রেন্ডলি ম‍্যাচে জর্ডনের কাছে ০-২ গোলে হার সুনীলদের

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...