Thursday, May 14, 2026

বেড়াতে গিয়ে নিখোঁজ দুই, বিধায়কের উদ্যোগে খোঁজ শুরু

Date:

Share post:

অশোকনগর সান্দাকফু(Sandakphu) বেড়াতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ হয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের(Ashoknagar) দুজন বাসিন্দা। বিষয়টি নিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর(Narayan Goswami)সঙ্গে যোগাযোগ করলেই তিনি উদ্যোগ নেন।

স্থানীয় সূত্রে খবর, গত ২৪ মে, অশোকনগর থেকে ১৮ জনের একটি দল নিয়ে দীপেশ সাহা(Dipesh Saha) ও বাবাই দে(Babai Dey) সান্দাকফু বেড়াতে যান। সেখানেই জঙ্গলে ট্রেক(Trekking) করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। রবিবার সকালে দীপেশ তাঁর স্ত্রীকে ফোনে জানান, তাঁরা দু’জন জঙ্গলে পথ হারিয়েছেন। তাঁদের কাছে খাবার বা জল কিছুই নেই।এরপর দীপেশের পরিবারের তরফে যোগাযোগ করা হয়, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে।

এরপরেই তিনি জেলাশাসক সুমিত গুপ্তা ও বারাসাত পুলিশ(Barasat Police)জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে বিষয়টি জানান। তারপরেই খোঁজ শুরু হয় পুলিশের তরফে।তবে তাঁদের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়েও বিতর্ক উঠেছে। অভিযোগ ওই দুইজন অন্যদের বেড়াতে নিয়ে গিয়ে পর্যটকদের জন্য কোন ব্যবস্থা না করেই ফেরার হয়ে গেছেন। পরে নিখোঁজের গল্প ফেঁদেছেন। এই বিষয়ে বিধায়কের দাবি, আগে প্রত্যেককে উদ্ধার করে আনা হোক। পরে সব বিষয়ে শুনে প্রয়োজনে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

আরও পড়ুন:প্রতিশোধের কারণেই হত্যা সিধুর! ছেলের হত্যাকাণ্ডে সিবিআই দাবি বাবার

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...