Tuesday, June 23, 2026

Gujrat Titans: সোমবার আইপিএল ট্রফি নিয়ে হুড খোলা বাসে চেপে ঘুরে বেরালেন হার্দিক-ঋদ্ধিমানরা

Date:

Share post:

রবিবার রাজস্থান রয়‍্যালসকে ( Rajasthan Royals)৭ উইকেটে হারিয়ে আইপিএলের ( IPL) ট্রফি ঘরে তুলেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। তারপর থেকেই আনন্দে ভাসছে গোটা দল। ভোররাত পযর্ন্ত চলে জয়ের সেলিব্রেশন। আর সোমবার বেলা গড়াতেই পুরো গুজরাত দল দেখা করতে যায় মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র ভাই প্যাটেলের (Bhupendrabhai Patel) সঙ্গে। আর তারপর বিকেলে ট্রফি নিয়ে ঘুরে বেড়ালেন হুড খোলা বাসে চেপে। হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, রশিদ খানদের দেখতে ভিড় পড়ে যায় রাস্তার দুই ধারে। আইপিএল জয়ীদের কাছ থেকে দেখার জন্য সাধারণ মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

 

View this post on Instagram

 

A post shared by Wriddhiman Saha (@wriddhi)

আর সেই বিশেষ বাস যাত্রার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছাড়ে গুছরাতও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার দুই ধারে শুধু কালো মাথার সমাহার। কাতারে কাতারে মানুষ প্রিয় ক্রিকেটারদের স্বাগত জানাচ্ছেন। ইংরেজি ও গুজরাতি গানের সঙ্গে নাগাড়ে বেজেই যাচ্ছে ঢাক-ঢোল।

 

View this post on Instagram

 

A post shared by Wriddhiman Saha (@wriddhi)

আরও পড়ুন:IPL: গুজরাতকে অভিনন্দন কলকাতার, পাল্টা মিষ্টি খাওয়ানোর আবদার গুজরাতের

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...