Thursday, May 14, 2026

কৃষক সম্মেলনে ব্যাপক বিশৃঙ্খলা, টিকাইতের মুখে কালি

Date:

Share post:

কর্ণাটকে(Karnataka) ব্যাঙ্গালুরুতে আয়োজিত কৃষক সম্মেলনে ব্যাপক বিশৃঙ্খলা ঘটনা ঘটলো সোমবার। সম্মেলন চলাকালীন ভাঙচুরের পাশাপাশি ভারতীয় কিষান মোর্চার(Kisan morcha) নেতা রাকেশ টিকায়েতের(Rakesh Tikaet) মুখে কালো কালি মাখিয়ে দেওয়া হলো। এই ঘটনায় স্থানীয় বিজেপি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ওই কৃষক নেতা। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।

কর্ণাটকের এক কৃষক নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সোমবার এক বৈঠকের আয়োজন করা হয় বেঙ্গালুরুতে। সেই বৈঠকেই হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি হঠাৎই কয়েকজন মিলে কৃষক নেতা রাকেশ টিকাইতের মুখে কালি ছিটিয়ে দেয়। কে বা কারা, কী উদ্দেশে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও ঘটনায় তিনজনকে গ্রেপ্তার(Arrest) করেছে পুলিশ।

এদিকে এই ঘটনায় রাকেশ টিকিটের অভিযোগ, “সম্মেলনের আগাম অনুমতি নেওয়া থাকলেও রাজ্য বিজেপি সরকারের তরফে এখানে কোনওরকম পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। রাজ্য সরকারের যোগসাজশেই ঘটানো হয়েছে গোটা ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ।

আরও পড়ুন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদলের রহস্য জানাক বিজেপি, আগরতলায় মহামিছিল থেকে দাবি কুণালের

 

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...