Saturday, April 4, 2026

ইডির তলবের পরই করোনা আক্রান্ত সোনিয়া, রয়েছেন আইসোলেশনে

Date:

Share post:

বুধবার জানা গিয়েছিল ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী(Sonia Gandhi) ও তাঁর পুত্র রাহুল গান্ধীকে(Rahul Gandhi) তলব করেছে ইডি। আর ইডির তলবের পরই বৃহস্পতিবার খবর এল করোনা আক্রান্ত(Covid 19) হয়েছেন সোনিয়া। এদিন এই খবর প্রকাশ্যে এনেছেন কংগ্রেস প্রধান মুখপাত্র রণদীপ সিং সুর্যেওয়ালা। বৃহস্পতিবার সোনিয়ার কোভিড আক্রান্ত হওয়ার বিসয়টি প্রকাশ্যে আসার পর টুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

জানা গিয়েছে, ধবার সন্ধেয় হালকা জ্বর এসেছিল সোনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল। চিকিৎসক পরীক্ষা করতেই করোনা ধরা পড়ে। আপাতত আইসোলেশনে রয়েছেন সোনিয়া। সুর্যেওয়ালা আরও জানিয়েছেন, “সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। তবে দ্রুত সুস্থ হচ্ছেন কংগ্রেস নেত্রী।” কংগ্রেস জানিয়েছে, ৮ জুনই ইডির দপ্তরে হাজিরা দেবেন কংগ্রেস সভানেত্রী। উল্লেখ্য, কিছুদিন আগে জয়পুরের চিন্তন শিবির সেরেছেন সোনিয়া। এরপর একের পর এক কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। অনুমান ওই চিন্তন শিবির থেকেই আক্রান্ত হওয়ার বিষয়টি হয়েছে।




Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...