Wednesday, June 24, 2026

Messi: ফিনালিসিমা ট্রফি চ‍্যাম্পিয়ন হয়ে হুঙ্কার মেসির

Date:

Share post:

ইউরো কাপ ( Euro Cup) ও কোপা আমেরিকা (Copa America) ফুটবলে লড়াইয়ে আপাতত শ্রেষ্ঠ আসন পেয়েছে দক্ষিণ আমেরিকা, সৌজন্যে আর্জেন্তিনা (Argentina)। বুধবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে( Italy) ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা শিরোপা জিতে নেয় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। এই ট্রফি চ‍্যাম্পিয়ন হওয়া পর আর্জেন্তাইন সুপারস্টার মেসির নামের পাশে বসল দুটো দেশের হয়ে দুটো ট্রফি। আর এবার সামনে কাতার বিশ্বকাপ। তার আগে ফিনালিসিমা জিতে হুঙ্কার মেসির। বললেন, যেকোন লড়াইয়ের জন‍্য প্রস্তুত আর্জেন্তিনা।

ম‍্যাচ শেষে মেসি বলেন,”আমরা এখন একসঙ্গে হলে একটা আলাদা শক্তি ছড়িয়ে যায় প্রত্যেকের মধ্যে। এই দলটা আগের থেকে অনেক ভাল। এত দিন এরা যে ভাবে খেলেছে, তাতে আমি প্রচণ্ড খুশি। দলের মধ্যে সব সময়েই খুশির পরিবেশ রয়েছে। দেশের হয়ে খেলতে এলে দারুণ লাগে। আমাদের এখানে থামলে হবে না। আরও উন্নতি করতে হবে। তবে আজ আমরা দেখিয়ে দিলাম, যে কোনও দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়তে পারি।”

এরপাশাপাশি মেসি আরও বলেন, “জয়ের ধারায় থাকাটা খুব ভালো ব্যাপার। দলটি ম্যাচ হারে না। এটা ইতিবাচক বিষয়। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। এ ধারাটা ধরে রাখতে হবে। উন্নতি করে যেতে হবে। আমরা এটাই চাই।”

আরও পড়ুন:Sourav Ganguly: অবশেষে মুখ খুললেন সৌরভ, জানালেন নিজের পরবর্তী ইচ্ছের কথা

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...