Wednesday, June 24, 2026

কাল ফলপ্রকাশ, আগামী বছর মাধ্যমিক ফেব্রুয়ারির শেষে

Date:

Share post:

আগামিকাল শুক্রবার,  চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। শুক্রবার সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল দশটার পর থেকেই  ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেইসঙ্গে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচিও ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।  এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের মাধ্যমিক ২০২৩ এর ফেব্রুয়ারির মাঝামাঝি বা চতুর্থ সপ্তাহ থেকেই  থেকেই শুরু করতে চায় পর্ষদ। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে। পর্ষদ জানিয়েছে, এই সূচি অনুমোদিত হলেই আগামিকালই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে।

শুক্রবার সকাল দশটার পর থেকেই  ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ওইদিনই স্কুল থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইটগুলিতে গিয়ে রেজাল্ট জানা যাবে। ফল জানা যাবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও । এছাড়া এসএমএস করেও ফল জানা যাবে। এসএমএস করতে হবে – WB10<Space> ক্রমিক নম্বর দিয়ে ৫৬৭৬৫৭০ নম্বরে।  এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। শুক্রবার ফল প্রকাশের পাশাপাশি প্রথম ১০ জনের মেধা তালিকাও ঘোষণা করবে পর্ষদ। সেই সঙ্গে জানা গিয়েছে, আগামী বছর পূর্ণ সিলেবাসের উপরেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে ।  করোনা অতিমারির জেরে গত দু বছর  মাধ্যমিক পরীক্ষা হয়নি।  করোনা আবহের পরে চলতি বছরে  অফলাইন পরীক্ষা নেওয়া হল।  এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি।

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...