Monday, June 8, 2026

নিজের সঙ্গে নিজের বিয়ে! নেট মাধ্যমে ভাইরাল গুজরাটের তরুণীর কীর্তি

Date:

Share post:

নিজেকে ভালোবাসা কি অপরাধ? নিশ্চয়ই না, কিন্তু নিজেকে ভালবেসে বিয়ে করতে চাওয়া্র কথা প্রকাশ্যে আসতেই আলোচনা সমালোচনার শুরু। গুজরাতের ২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দু (Kshama Bindu)এমনই এক সিদ্ধান্ত নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

পুরুষ এবং নারী একে অন্যের প্রতি আকর্ষিত হবে, সামাজিক নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। এই প্রচলিত ধারা ধীরে ধীরে বদলাচ্ছে। এখন পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক বা নারীর সঙ্গে নারীর সম্পর্ক আলোচনায় আসছে। সমকামিতাতে (Homosexuality)কিছু পরিবার স্বীকৃতিও দিচ্ছে। কিন্তু ‘নিজগামিতা’ (Sologamy)সম্পর্কে খুব একটা আলোচনা হয় কি? আর এখানেই ব্যতিক্রমী ক্ষমা বিন্দু (Kshama Bindu)। নিজেকে এতটাই ভালোবাসেন তিনি, যে নিজেই নিজেকে বিয়ে করতে চান। দিনক্ষণ সব স্থির হয়ে গেছে। আগামী ১১ জুন গাঁটছড়াও বাঁধবেন ক্ষমা, কন্যাদান, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, বিয়ের মন্ত্র সবটাই থাকছে শুধু থাকছেন না পাত্র বাবাজীবন। অবাক হচ্ছেন? আসলে কনে বিয়ে করবেন নিজেকে। নিজের সঙ্গেই নিজে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। কনে সেজে তিনি সাত পাকে ঘুরবেন নিজের সঙ্গেই! গুজরাতের (Gujrat)গোত্রীর এক মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। বিয়ের পর দু’সপ্তাহের মধুচন্দ্রিমায় নিজের সঙ্গে গোয়ায় ঘুরতে যাবেন তিনি।

‘নিজগামিতা’ সম্পর্কে খুব একটা কথা শোনা যায় না। তাই গুজরাতের ২৪ বছরের তরুণীর এহেন সিদ্ধান্তে চমকে গেছেন সবাই। এও কি সম্ভব, প্রশ্ন তুলেছেন অনেকেই। ক্ষমা জানিয়েছেন, তিনি নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসেন। আর তাঁর সেই ভালবাসা জাহির করতে কোনও লজ্জা নেই। তিনি বলেন, তাঁর এই সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন রয়েছে তাঁর বাবা-মায়ের। অবশ্য তাঁর এই নিজগামিতার আরও একটি লক্ষ্য রয়েছে। তিনি প্রমাণ করতে চান, মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল নন, তাঁরা স্বয়ংসম্পূর্ণ।



Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...