Monday, May 25, 2026

১০জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল

Date:

Share post:

পরীক্ষার ৪৪ দিনের মাথায় এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল।

গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষায় নাম নথিভুক্ত করেন। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।

করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। অফলাইনে পরীক্ষা হলেও,নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...